উদ্দীপকের বসন্তপুর গ্রামের মানুষের চেতনার সঙ্গে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষের চেতনার সাদৃশ্য দেখাও ।
উত্তর: 'লালসালু' উপন্যাসে বর্ণিত মহব্বতনগর গ্রামের মানুষের কুসংস্কার, অশিক্ষা ও ধর্মীয় অন্ধবিশ্বাসের সঙ্গে উদ্দীপকের বসন্তপুর গ্রামের মানুষের চেতনাগত সাদৃশ্য লক্ষ করা যায় । 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখানে উঠে এসেছে মানুষের মাঝে যুগ যুগ ধরে শেকড়গাড়া কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের নানা দিক । আর এসব মানুষের সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্মব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তার করে । একটি পুরোনো কবরকে মোদাচ্ছের পিরের মাজার ঘোষণা দিয়ে সে তার ব্যবসা ফেঁদে বসে । উদ্দীপকের আবুল মিয়া বসন্তপুর গ্রামে নিজেকে কবিরাজ বলে প্রতিষ্ঠিত করেছে। সে তার তাবিজ ও ঝাড়ফুঁকের ক্ষমতা স্বপ্ন থেকে পেয়েছে বলে প্রচার করে। গ্রামের সাধারণ অশিক্ষিত মানুষ ভণ্ড কবিরাজের কথা বিশ্বাস করে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। এখানকার মানুষদের চেতনায় অন্ধবিশ্বাস ও কুসংস্কার ছাড়া কিছু নেই। যেমনটি আমরা লক্ষ করি আলোচ্য উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষের মধ্যে। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের কারণেই তারা মজিদের কথায় বিশ্বাস স্থাপন করেছে। 'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের উভয় স্থানে মানুষের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে ভণ্ড ধর্মব্যবসায়ীরা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং বলা যায়, চেতনাগত দিক দিয়ে উভয় গ্রামের মানুষ একই সূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের বসন্তপুর গ্রামের মানুষের চেতনার সঙ্গে 'লালসালু' উপন্যাসের…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর