শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নারীদের সাথে 'লালসালু' উপন্যাসের নারী চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের নারীদের সাথে 'লালসালু' উপন্যাসের নারী চরিত্র রহিমার জমিলাকে নিরাপদ রাখা ও সংকটে থাকার বৈশিষ্ট্যে সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসে মজিদের প্রথম স্ত্রী রহিমা ধর্ম বিশ্বাসে প্রবল হলেও নারীর প্রতি তার সমবেদনাও লক্ষ করা যায়। জমিলার স্বভাবজাত | অবাধ্যতায় মজিদের বাড়াবাড়ি ও শাস্তিদান রহিমা মেনে নিতে পারেনি। সে রহিমার সংকটে মাতৃস্নেহ নিয়ে পাশে থেকেছে। ধর্মভীরুতাকে অতিক্রম করে সে জমিলার পাশে অবস্থান করেছে। এক্ষেত্রে মজিদের ভয়কে সে তোয়াক্কা করেনি। উদ্দীপকের নারী চরিত্রগুলোও নিজের সমস্যা সমাধান করার পাশাপাশি অন্য নারীর বিপদে পাশে থেকেছে। মাসি ও পিসি দুজনে নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছে। সেই সাথে আহ্লাদিকে তারা স্বামীর নির্যাতন, জোতদার, গুন্ডা-বদমাশদের হাত থেকে রক্ষার সর্বদা সচেষ্ট ছিল। উদ্দীপকের মাসি ও পিসির এই আচরণের বৈশিষ্ট্য 'লালসালু' উপন্যাসের রহিমার মধ্যে ও প্রকাশ পেয়েছে। রহিমাও মানবিক দৃষ্টি ভঙ্গির প্রকাশ ঘটিয়েছে জমিলাকে রক্ষায় । এদিক থেকে উদ্দীপকের নারীদের সঙ্গে আলোচ্য উপন্যাসের নারী চরিত্র রহিমার সাদৃশ্য ফুটে উঠেছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের নারীদের সাথে 'লালসালু' উপন্যাসের নারী চরিত্রের সাদৃশ্য আল…

উদ্দীপক

মানিক বন্দ্যোপাধ্যায়ের 'মাসি-পিসি' গল্পে অসহায়, নিঃস্ব দুই বিধবা নাররি অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে প্রথার বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছে তা গল্পটিকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী, লালসা-উš§ত্ত জোতদার, দারোগা ও বিভিন্ন প্রতিক‚ল অবস্থার বিরুদ্ধে লড়াই করে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে দুই বিধবা নারীর দায়িত্বশীল ও মানবিক জীবন-যুদ্ধ সত্যিই প্রশংসনীয়।

Barisal · 2022

উত্তর

'সৰ্পিল গতিতে' শব্দটির অর্থ সাপের আঁকাবাকা চলনের মতো।

উত্তর

শিলা বৃষ্টির পর মজিদসহ মহব্বতনগরবাসী সম্পর্কে উক্তিটি করা হয়েছে' বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। মহব্বতনগরে শিলাবৃষ্টিতে ধান ক্ষেত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।সেই ধান ক্ষেত দেখে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল।তাদের দৃষ্টিতে কোন ভাব বা উদ্দেশ্য ছিল না।তখন মজিদ এই অবস্থা দেখে সকলকে বিশ্বাস রাখতে বলে। তখন সকলের দৃষ্টিদেখে মনে হয় যেন তাদের চোখের মধ্যে আস্থা ও বিশ্বাসের দৃঢ়তা প্রতিষ্ঠিত আছে।

উত্তর

উদ্দীপকের নারীদের সাথে 'লালসালু' উপন্যাসের নারী চরিত্র রহিমার জমিলাকে নিরাপদ রাখা ও সংকটে থাকার বৈশিষ্ট্যে সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসে মজিদের প্রথম স্ত্রী রহিমা ধর্ম বিশ্বাসে প্রবল হলেও নারীর প্রতি তার সমবেদনাও লক্ষ করা যায়। জমিলার স্বভাবজাত | অবাধ্যতায় মজিদের বাড়াবাড়ি ও শাস্তিদান রহিমা মেনে নিতে পারেনি। সে রহিমার সংকটে মাতৃস্নেহ নিয়ে পাশে থেকেছে। ধর্মভীরুতাকে অতিক্রম করে সে জমিলার পাশে অবস্থান করেছে। এক্ষেত্রে মজিদের ভয়কে সে তোয়াক্কা করেনি। উদ্দীপকের নারী চরিত্রগুলোও নিজের সমস্যা সমাধান করার পাশাপাশি অন্য নারীর বিপদে পাশে থেকেছে। মাসি ও পিসি দুজনে নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছে। সেই সাথে আহ্লাদিকে তারা স্বামীর নির্যাতন, জোতদার, গুন্ডা-বদমাশদের হাত থেকে রক্ষার সর্বদা সচেষ্ট ছিল। উদ্দীপকের মাসি ও পিসির এই আচরণের বৈশিষ্ট্য 'লালসালু' উপন্যাসের রহিমার মধ্যে ও প্রকাশ পেয়েছে। রহিমাও মানবিক দৃষ্টি ভঙ্গির প্রকাশ ঘটিয়েছে জমিলাকে রক্ষায় । এদিক থেকে উদ্দীপকের নারীদের সঙ্গে আলোচ্য উপন্যাসের নারী চরিত্র রহিমার সাদৃশ্য ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের 'অস্তিত্ব রক্ষা' শব্দটি 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রে ভাগ্যান্বেষণের জন্য মহব্বতনগরে ধর্মব্যাবসার পথ বেছে নেওয়া হিসেবে দেখানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে মজিদ অস্তিত্ব রক্ষার তাগিদে তার ধর্মব্যাবসার পথ সুগম করে । সাম্যহীন এলাকা থেকে সে বেঁচে থাকার প্রয়োজনেই মহব্বতনগরে আসে। তাকে টিকে থাকতে হলে একটি সহজ অবলম্বন খুঁজে নিতে হতো। সেটিই মজিদ করেছে। ধর্মবিশ্বাসকে পুঁজি করে সে ধনপতি ও প্রভাবশালী একজন হিসেবে আত্মপ্রকাশ করে। উদ্দীপকে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে মাসি ও পিসি দুই নারী সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়। এ নারীদ্বয় অসহায়, নিঃস্ব ও বিধবা। এমন নারীকে বেঁচে থাকতে হলে কোনো না কোনো অবলম্বন নিয়েই টিকে থাকতে হয় । তাদের সাহায্যকারী কেউ নেই। স্বামী হারা হওয়ায় সংসার চালানো তাদের জন্য কষ্টসাধ্য। এমতাবস্থায় নিজেদের ভরণ-পোষণের জন্য তাদেরকে কাজ করতেই হবে। অন্ন-বস্ত্রের প্রয়োজন মেটাতে তারা তাই কাজে নামে। পরাবলম্বন না করে নিজেরাই অস্তিত্ব রক্ষার সংগ্রামে নেমে পড়ে । 'লালসালু' উপন্যাসে মজিদের জন্য জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছিল । তার নিজ এলাকা শস্যহীন হওয়ায় বেঁচে থাকাই দায় হয়ে পড়ে। এমন অবস্থায় টিকে থাকতে নানা ধরনের প্রচেষ্টা চালায়। যে পথে সহজে সফল হওয়া যায় সে পথই সে বেছে নেয়। মজিদের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। সে সমাজবাস্তবতাকে অনুধাবন করেই ধর্মব্যাবসাকে বাঁচার অবলম্বন বানিয়েছে। অজ্ঞাত কবরকে মোদাচ্ছের পিরের কবর বলে প্রচার করে। গ্রামের মানুষের সরলতা ও অন্ধবিশ্বাসকে আশ্রয় করে লাল ঝলরওয়ালা কাপড়ে সেই কবরকে মাজার বানায় । মজিদকে তখন আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গ্রামের মানুষের দান ও আনুগত্যে সে সম্পদশালী ও প্রভাবশালী হয়ে ওঠে সে তখন আর উড়ে যাওয়ার খরকুটো নয় বরং তার শিকড় অনেক গভীরে প্রোথিত হয়। অস্তিত্ব রক্ষায় সে সর্বদা প্রতিপক্ষকে ঘায়েল করতে সচেষ্ট থাকে। উদ্দীপকে মাসি-পিসিও সংগ্রাম করে অস্তিত্ব রক্ষা করে চলে। তাই বলা যায়, 'অস্তিত্ব রক্ষা' শব্দটি উদ্দীপকে এবং 'লালসালু' উপন্যাসে ভিন্নভাবে দেখানো হয়েছে।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।