শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে 'লালসালু' উপন্যাসের কোন ঘটনা অনুরূপ ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত হানিফের নিজেকে পির হিসেবে প্রতিষ্ঠার ঘটনাটি 'লালসালু' উপন্যাসের মজিদের মাজার প্রতিষ্ঠার ঘটনাটির অনুরূপ। 'লালসালু' উপন্যাসে বর্ণিত জীবনযুদ্ধে সংগ্রামী মজিদ নিজের জন্মস্থান থেকে বহুদূরের মহব্বতনগরে একটি পুরাতন জীর্ণ কবরকে মোদাচ্ছের পিরের মাজার হিসেবে ঘোষণা করে। সে ওই এলাকার মানুষদের বেএলেম বলে অভিহিত করে। কিন্তু ধর্মীয় উদ্দেশ্যে মজিদ মাজার প্রতিষ্ঠা করেনি । তার উদ্দেশ্য ছিল ধর্ম ব্যবসা। আর এভাবে মাজার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ধর্মীয় দুর্বলতার সুযোগ নিয়ে সে সম্পদশালী হয়েছে । উদ্দীপকে আলোচিত হানিফের নিজেকে পির হিসেবে প্রতিষ্ঠার ঘটনা অনেকটা একই রকম। যে একসময় নৌকার মাঝি ছিল, সে রাতারাতি পির হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেও ধর্মের উদ্দেশ্যে নিজেকে প্রতিষ্ঠা করেনি। তারও উদ্দেশ্য ধর্ম ব্যবসার মাধ্যমে নিজের আখের গোছানো । এতে মজিদের মতো সেও সফল। সাধারণ মানুষ পুণ্যের আশায় মাটিতে বিছানো লাল কাপড়ের ওপর টাকা ফেলে স্তূপ বানিয়ে দিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের হানিফের রাতারাতি পির হয়ে যাওয়ার ঘটনাটি 'লালসালু' উপন্যাসে মজিদের মাজার প্রতিষ্ঠার ঘটনাটির অনুরূপ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে 'লালসালু' উপন্যাসের কোন ঘটনা অনুরূপ ? ব্…

উদ্দীপক

তুহিন বন্ধুদের নিয়ে মধুখালি নদীর তীরে বেড়াতে গেল। তাদের খেয়া নৌকার মাঝি 'হানিফ' নদীর লঞ্চ টার্মিনালের পাশে আস্তানা গেড়েছে। গত তিন দিন আগেও যেখানে মানুষের নিশানা ছিল না, সেখানে লাল কাপড়ের সীমানা। ইতোমধ্যে সেখানে অনেক লোক জড়ো হয়েছে এবং 'হানিফ'কে ঘিরে জিকির করছে। হানিফের মহিমা বর্ণিত হচ্ছে । মাটিতে বিছানো লাল কাপড়ে টাকা-পয়সার স্তূপ।

Comilla · 2019

উত্তর

খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি ।

উত্তর

আলোচ্য উক্তিটি দ্বারা প্রচণ্ড অভাবের মধ্যে থেকেও সাধারণ মানুষের তা থেকে উত্তরণের চেষ্টার চেয়ে তথাকথিত ধর্মচর্চার প্রতি অধিক আগ্রহের দিকটিকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে অভাবপীড়িত এক জনবহুল অঞ্চলের কথা বলা হয়েছে। কিন্তু সেখানকার মানুষ অনাহার থেকে বাঁচতে ফসল উৎপাদনে যত্নশীল না হয়ে ধর্মচর্চায় বেশি ব্যস্ত থাকে। অর্থাৎ ফসল উৎপাদন করে অভাব দূর করার জন্য যতটুকু যত্নশীল হওয়া প্রয়োজন তা তারা করে না । পক্ষান্তরে তারা যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সেটাও বাহ্যিক, এটা তাদের অন্তরের বিষয় হয়ে উঠতে পারেনি। আর এ কারণেই তাদের মন ধর্মীয় নানা কুসংস্কারে আচ্ছন্ন । এমনকি কেউ কেউ ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করতেও পিছপা হয় না । আর তাই লেখক আলোচ্য উক্তিটি করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত হানিফের নিজেকে পির হিসেবে প্রতিষ্ঠার ঘটনাটি 'লালসালু' উপন্যাসের মজিদের মাজার প্রতিষ্ঠার ঘটনাটির অনুরূপ। 'লালসালু' উপন্যাসে বর্ণিত জীবনযুদ্ধে সংগ্রামী মজিদ নিজের জন্মস্থান থেকে বহুদূরের মহব্বতনগরে একটি পুরাতন জীর্ণ কবরকে মোদাচ্ছের পিরের মাজার হিসেবে ঘোষণা করে। সে ওই এলাকার মানুষদের বেএলেম বলে অভিহিত করে। কিন্তু ধর্মীয় উদ্দেশ্যে মজিদ মাজার প্রতিষ্ঠা করেনি । তার উদ্দেশ্য ছিল ধর্ম ব্যবসা। আর এভাবে মাজার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ধর্মীয় দুর্বলতার সুযোগ নিয়ে সে সম্পদশালী হয়েছে । উদ্দীপকে আলোচিত হানিফের নিজেকে পির হিসেবে প্রতিষ্ঠার ঘটনা অনেকটা একই রকম। যে একসময় নৌকার মাঝি ছিল, সে রাতারাতি পির হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেও ধর্মের উদ্দেশ্যে নিজেকে প্রতিষ্ঠা করেনি। তারও উদ্দেশ্য ধর্ম ব্যবসার মাধ্যমে নিজের আখের গোছানো । এতে মজিদের মতো সেও সফল। সাধারণ মানুষ পুণ্যের আশায় মাটিতে বিছানো লাল কাপড়ের ওপর টাকা ফেলে স্তূপ বানিয়ে দিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের হানিফের রাতারাতি পির হয়ে যাওয়ার ঘটনাটি 'লালসালু' উপন্যাসে মজিদের মাজার প্রতিষ্ঠার ঘটনাটির অনুরূপ।

উত্তর

উভয়েই ধর্ম ব্যবসাকে আশ্রয় করে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করায় উদ্দীপকের হানিফ এবং 'লালসালু' উপন্যাসের মজিদ একই বৃত্তে আবদ্ধ। 'লালসালু' উপন্যাসে মজিদ আত্মপ্রতিষ্ঠার জন্য মাজার ব্যবসা শুরু করেছে। কোনো ধর্মীয় চেতনা বা কল্যাণকর মানসিকতা থেকে মজিদ মাজার প্রতিষ্ঠা করেনি। দারিদ্র্যপীড়িত জীবন এবং গারো পাহাড়ের কষ্টের অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে, জীবিকা অর্জনের তাগিদে সে মহব্বতনগরে মোদাচ্ছের পিরের মাজার খুলে বসে । শুরু হয় তার রমরমা ধর্ম ব্যবসা । উদ্দীপকের হানিফও সাধারণ ধর্মভীরু মানুষদের ঠকিয়ে অর্থলাভের আশায় নিজেকে পির হিসেবে প্রতিষ্ঠা করেছে। পুরোপুরি আত্মপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে সে রাতারাতি পির হয়েছে। তার এ কর্মকাণ্ডে ভণ্ডামি, শঠতা এবং সুযোগসন্ধানী মনোভাবের পরিচয় ছাড়া আর কিছু পাওয়া যায় না । উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে যথাক্রমে হানিফ ও মজিদ আত্মপ্রতিষ্ঠায় সংগ্রামী দুই ব্যক্তি । যদিও তাদের আত্মপ্রতিষ্ঠার পথটি সম্পূর্ণ অনৈতিক দুজনই আত্মপ্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষের ধর্মীয় দুর্বলতাকে কাজে লাগিয়ে ধর্মকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছে। এক্ষেত্রে তারা দুজনই ধর্মের প্রতি মানুষের ভীতিকে কাজে লাগিয়েছে। সেদিক বিবেচনায় আমরা বলতে পারি, “উদ্দীপকের হানিফ এবং 'লালসালু' উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠা একই বৃত্তে আবদ্ধ”— প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।