উদ্দীপকের রাসেল চরিত্রটির সাথে 'লালসালু' উপন্যাসের তুলনীয় চরিত্র কোনটি? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের রাসেল চরিত্রটির সাথে 'লালসালু' উপন্যাসের তুলনীয় চরিত্র হলো আক্কাস আলীর চরিত্র। 'লালসালু' উপন্যাসে মোদাব্বের মিঞার ছেলে আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে নিজে করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করেছে। তাই সে চায় সকলের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের অশিক্ষিত মানুষকে সচেতন ও শিক্ষিত করে তুলতে। কিন্তু মজিদের বিরোধিতার কারণে আক্কাসের উদ্দেশ্য সফল হয়নি। উদ্দীপকের রাসেল মহান উদ্দেশ্য নিয়ে ডাক্তারি পাশ করে গ্রামে ফিরে আসে। তার ইচ্ছে তাবিজ-কবজ, ফুঁক ও পানি পড়া প্রভৃতি অন্ধ বিশ্বাস এবং বিভ্রান্তিকর চিকিৎসা থেকে গ্রামবাসীদের মুক্ত করা এবং গ্রামের অসহায় দুস্থ রোগীদের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করা। কিন্তু গ্রামের মোড়ল রাসেলের এই মহান উদ্দেশ্যে সফল হতে বাধা দিলেও রাসেল তার লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তাই বলা যায়, নিজ গ্রামের মানুষের জন্য ইতিবাচক চিন্তা করার জন্য রাসেল ও আক্কাস আলী তুলনীয় চরিত্র।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের রাসেল চরিত্রটির সাথে 'লালসালু' উপন্যাসের তুলনীয় চরিত্র কো…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর