“উদ্দীপকের মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও 'লালসালু' উপন্যাসের আক্কাস সফল হয়নি।”— আলোচনা করো ।
উত্তর: সমাজ বাস্তবতার কারণে উদ্দীপকের মনির স্কুল প্রতিষ্ঠা করতে পারলেও উপন্যাসের আক্কাস স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে শিক্ষিত করে তুলতে পারেনি। উপন্যাসের আক্কাস চরিত্রটি সমাজের প্রগতিশীল যুবসমাজের প্রতিনিধিত্ব করে। তার স্বপ্ন ছিল গ্রামের মানুষের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবে। এ ব্যাপারে সে গ্রামের কারও সহযোগিতা পায় না। বরং ভণ্ড মজিদ ও মাতব্বর খালেক ব্যাপারী তার আকাঙ্ক্ষাকে হেয় প্রতিপন্ন করে এবং তাঁর স্বপ্ন ভেঙে দেয় । উদ্দীপকের মনির হোসেনও স্কুল প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষিত মনির অনেক চেষ্টা ও শ্রমের পর স্কুলটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে চলে তার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান । ভালো চাকরির সুযোগ পেয়েও তা না করে এভাবেই তাঁর স্বপ্ন পূরণ করে মনির। অর্থাৎ, তাঁর স্বপ্ন বাস্তবায়নে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ছিল স্বতঃস্ফূর্ত সহায়তা । উপন্যাসের আক্কাসের স্বপ্ন একটি অপূর্ণ ও চূর্ণ হয়ে যাওয়া স্বপ্ন। ধর্ম- ব্যবসায়ী ধূর্ত মজিদ ব্যক্তিস্বার্থে আঘাত লাগার ভয়ে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রতিহত করে। গ্রামের সাধারণ মানুষ, মজিদ ও খালেক ব্যাপারী যদি আক্কাসকে এ ব্যাপারে সহযোগিতা করত তাহলে তার স্বপ্নও পূরণ হতো। অর্থাৎ, সুস্থ সমাজব্যবস্থার কারণে মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারলেও বিরূপ স্বার্থান্বেষী সমাজ বাস্তবতার কারণে 'লালসালু' উপন্যাসের আক্কাস সফল হতে পারেনি।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকের মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও 'লালসালু' উপন্যাসে…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর