উদ্দীপকের দৈববাণীর সাথে 'লালসালু' উপন্যাসের কীসের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো
উত্তর: উদ্দীপকের সুন্দরলালের দৈববাণীর সঙ্গে 'লালসালু' উপন্যাসের ভণ্ড, ঠগ ও স্বার্থান্বেষী মজিদের মাজার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ধর্মবোধকে কাজে লাগানোর দিকটির সাদৃশ্য রয়েছে । 'লালসালু' উপন্যাসের মজিদ ধর্মাশ্রয়ের মাধ্যমে নিজের স্বার্থরক্ষায় সরল বিশ্বাসী মানুষের সাথে প্রতারণা করে। সে মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে নিজের অর্থনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করে। উদ্দীপকের সুন্দরলাল সাধুসভার আড়ালে ভণ্ডামি ও স্বার্থোদ্ধারে তৎপর থাকে। সে কুসংস্কারাচ্ছন্ন সাঁওতাল পরগনার নিরীহ মানুষদের তার উদ্দেশ্য সাধনের হাতিয়ারে পরিণত করে। কৌশলে সাঁওতালদের বসে আনতে সে শিংবোঙার দৈববাণীকে কাজে লাগায়। অমানবিকভাবে সরল বিশ্বাসী মানুষকে সে প্রতারিত করে। সুন্দরলালের এমন কর্মকাণ্ড 'লালসালু' উপন্যাসের মজিদের কথাই যেন স্মরণ করিয়ে দেয়। মজিদ নিরাক পড়া মধ্যাহ্নে মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে। সে খুব চতুর বিধায় ধর্মবিশ্বাসকে স্বার্থ হাসিলের উপায় হিসেবে বেছে নেয়। অজ্ঞাত এক কবরকে মোদাচ্ছের পিরের মাজার বলে চালিয়ে দেয় এবং সেখানেই সে আস্তানা গাড়ে। অশিক্ষিত গ্রামবাসীর ধর্মীয় অন্ধবিশ্বাসকে আশ্রয় করে সে হয়ে ওঠে প্রভাব-প্রতিপত্তিশালী। গাঁয়ের মোড়ল খালেক ব্যাপারীকেও মজিদ নিজের বশ্যতা স্বীকারে বাধ্য করে। অর্থাৎ উদ্দীপকের সুন্দরলালের দৈববাণী 'লালসালু' উপন্যাসের মজিদের মাজার স্থাপনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের দৈববাণীর সাথে 'লালসালু' উপন্যাসের কীসের সাদৃশ্য রয়েছে? আ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর