উদ্দীপকের অপর্ণার সাথে 'লালসালু' উপন্যাসের জমিলার সাদৃশ্য কতটুকু?— ব্যাখ্যা করো।
উত্তর: 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের মধ্য দিয়ে প্রতিবাদী ও সাহসিকতার দিকটি প্রতিফলিত হয়েছে, যা উদ্দীপকের অপর্ণার মধ্যেও লক্ষ করা যায়। 'লালসালু' উপন্যাসে বর্ণিত জমিলা মজিদের দ্বিতীয় স্ত্রী। বয়স কম হওয়ায় চঞ্চলতাই ছিল এই চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। মজিদের প্রথম স্ত্রী রহিমাকে সে মাতৃরূপে মেনে নিলেও বৃদ্ধ মজিদকে সে স্বামী হিসেবেমেনে নিতে পারেনি। তপ্ত মজিদের শাসনের তীব্র বিরোধিতা করেছে সে। জমিলার এই বিদ্রোহী মনোভাবের পরিচয় পাওয়া যায় মজিদের মুখে ঘুঘু দিয়ে ঘৃণা প্রকাশের মাধ্যমে। আবার, সালু কাপড়ে আবৃত মাজারের পারে তার পায়ের স্পর্শ মাজার ব্যবসার প্রতি এক ধরনের প্রতীকী প্রতিবাদই প্রকাশ করে। উদ্দীপকে আমরা অপর্ণার মধ্যে প্রতিবাদী সভার পরিচয় লাভ করি এখানে উঠে এসেছে মিথ্যা ধর্মবোধ ও অঞ্চসংস্কারের ধারক ত্রিপুরা রাজমন্দিরের পুরোহিত বর্ষপত্তির কথা। ক্ষমতার দাপটে সে অপর্ণার ছাগ-শিশু বলি দেয়। সন্তানসুলভ স্থাপ-শিশুর এমন পরিণতির জন্য অপর্ণা বলির বিচার দাবি করে। এতে রাজার সঙ্গে বিরোধ, জয়সিংহের আত্মবিসর্জন ও অপর্ণার নিকট রঘুপতির দর্প চূর্ণ হয়। যেমনটি দেখা যায় আলোচ্য উপন্যাসের জমিলা চরিত্রের মাধ্যমে প্রভাবশালী মজিদের প্রতি ঘৃণা প্রকাশে। সুতরাং, জমিলা চরিত্রের প্রতিবাদী ও সাহসিকতার দিকটি উদ্দীপকের অপর্ণা চরিত্রে পুরোপুরি ফুটে উঠেছে
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের অপর্ণার সাথে 'লালসালু' উপন্যাসের জমিলার সাদৃশ্য কতটুকু?— …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর