'লালসালুর' আক্কাস ও উদ্দীপকের বাপ্পীর মানসিকতার মূল্যায়ন করো।
উত্তর: 'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের সুজন উভয়েই সমাজে পরিবর্তন আনতে চাওয়ায় তাদের মানসিকতা অভিন্ন। 'লালসালু' উপন্যাসের আক্কাস একজন শিক্ষিত যুবক। সে সমাজে বিজ্ঞানের চেতনা প্রবাহিত করতে চায়। তাই সে গ্রাম্য মক্তবের পাশাপাশি গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। গ্রামের মানুষের বাধার সম্মুখীন হয়েও সে সরকারের কাছে চিঠি পাঠায় এবং সমাজ পতিদের বাধার সম্মুখীন হয় । উদ্দীপকের সুজন একজন ডাক্তার। গ্রামের মানুষের কল্যাণে সে একটি হাসপাতাল স্থাপন করতে চায়। কিন্তু গ্রামের মানুষ তার এই উদ্যোগের প্রতিবাদ জানায়। যা আলোচ্য উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠায় বাধাপ্রাপ্তর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের সুজন ও 'লালসালু' উপন্যাসের আক্কাসের মনন ও মানসিকতা একই রকম। আক্কাস গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় যাতে মানুষের মাঝে যুক্তির চিন্তা প্রসারিত হয়, যা সমাজে বিদ্যমান অন্ধবিশ্বাসকে কমিয়ে আনতে সাহায্য করবে। উদ্দীপকের সুজনও গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে চায়। গ্রামের মানুষের কল্যাণার্থে সে এই উদ্যোগ নেয়, যাতে মানুষ ভ্রান্ত চিকিৎসার শিকার না হয়। সুতরাং 'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের সুজন উভয়ের চিন্তার মূলেই রয়েছে বিজ্ঞান মনস্কতা ও সমাজের মানুষের কল্যাণ। আর তাই তারা উভয়েই সমাজের কল্যাণকামী মানসিকতায় উদ্বুদ্ধ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'লালসালুর' আক্কাস ও উদ্দীপকের বাপ্পীর মানসিকতার মূল্যায়ন করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর