শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য আছে কি? বর্ণনা করো।

উত্তর: অন্ধবিশ্বাসী ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার দিক থেকে উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসে কুসংস্কারাচ্ছন্ন, গোড়া ও ধর্মভীরু এক সমাজের অঙ্কিত হয়েছে। সে সমাজের মানুষ বিজ্ঞানকে প্রাধান্য না দিয়ে কুসংস্কারকে প্রাধান্য দেয়। একদিকে আমেনা বিবি নিঃসন্তান হবার জন্যে পীরের কাছে যায়। অন্যদিকে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিলে আক্কাস আলীকে অপদস্থ হতে হয়। উদ্দীপকে ডাক্তার সুজন গ্রামে হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাইলে গ্রামের মানুষ তাতে প্রতিবাদ জানায়। তারা ভাবে যে হাসপাতালে কাটাছেঁড়া করে রোগীকে মেরে ফেলা হবে। তাদের সমাজের প্রচলিত কবিরাজের ঝাড়ফুকের মধ্যেই তারা মঙ্গল খুঁজে নেয়। ডাক্তারকে তারা কসাই এর সাথে তুলনা করে। উদ্দীপকের ভ্রান্ত দৃষ্টিভঙ্গি ও কুসংস্কারাচ্ছন্নতার সাথে 'লালসালু' উপন্যাসের সমাজের তাই সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য আছে কি? বর্ণনা করো।

উদ্দীপক

দিনাজপুর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যা অর্জন করে জনাব মোশারফের ছেলে বাপ্পী বিনয়পুর গ্রামে একটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয় । কিন্তু অশিক্ষিত গ্রামবাসী এর প্রতিবাদ জানায় । গ্রামবাসী মনে করে হাসপাতাল তৈরি হলে কাটাছেঁড়া করতে গিয়ে ডাক্তাররা মানুষ মেরে ফেলবে। তাদের কাছে ডাক্তার মানেই কসাই। তার চেয়ে গ্রামের কবিরাজ, ফকিরবৈদ্য, ঝাড়ফুঁকেই তাদের জন্য মঙ্গল । কসাই ডাক্তারখানার দরকার নেই।

Sylhet · 2019

উত্তর

আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা।

উত্তর

দুনিয়ায় বাস করতে গেলে সময়ে-অসময়ে মিথ্যা কথা না বললেই নয় বলে মজিদ মনে করে, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। করিমগঞ্জ হাসপাতালে মহব্বতনগরের আহত লোকদের দেখতে যায় মুজিদ। অসুস্থ লোকদের দেখাশোনা করে গ্রামে ফিরে এসে মজিদ গুরুতর আহত কালু মিয়ার বাপকে বলে, সেখানে তার ছেলের সেবা-যত্ন ও ওষুধ-পথ্যের কোনো অভাব নেই। কারণ হাসপাতালের ডাক্তার তার মুরিদ। এ কথাটা অবশ্য মিথ্যা, তবু মজিদ জেনে-শুনে মিথ্যা কথা বলে । কারণ তার মতে, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। এখানে সময়ে- অসময়ে মিথ্যা কথা না বললে চলে না।

উত্তর

অন্ধবিশ্বাসী ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার দিক থেকে উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসে কুসংস্কারাচ্ছন্ন, গোড়া ও ধর্মভীরু এক সমাজের অঙ্কিত হয়েছে। সে সমাজের মানুষ বিজ্ঞানকে প্রাধান্য না দিয়ে কুসংস্কারকে প্রাধান্য দেয়। একদিকে আমেনা বিবি নিঃসন্তান হবার জন্যে পীরের কাছে যায়। অন্যদিকে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিলে আক্কাস আলীকে অপদস্থ হতে হয়। উদ্দীপকে ডাক্তার সুজন গ্রামে হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাইলে গ্রামের মানুষ তাতে প্রতিবাদ জানায়। তারা ভাবে যে হাসপাতালে কাটাছেঁড়া করে রোগীকে মেরে ফেলা হবে। তাদের সমাজের প্রচলিত কবিরাজের ঝাড়ফুকের মধ্যেই তারা মঙ্গল খুঁজে নেয়। ডাক্তারকে তারা কসাই এর সাথে তুলনা করে। উদ্দীপকের ভ্রান্ত দৃষ্টিভঙ্গি ও কুসংস্কারাচ্ছন্নতার সাথে 'লালসালু' উপন্যাসের সমাজের তাই সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

উত্তর

'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের সুজন উভয়েই সমাজে পরিবর্তন আনতে চাওয়ায় তাদের মানসিকতা অভিন্ন। 'লালসালু' উপন্যাসের আক্কাস একজন শিক্ষিত যুবক। সে সমাজে বিজ্ঞানের চেতনা প্রবাহিত করতে চায়। তাই সে গ্রাম্য মক্তবের পাশাপাশি গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। গ্রামের মানুষের বাধার সম্মুখীন হয়েও সে সরকারের কাছে চিঠি পাঠায় এবং সমাজ পতিদের বাধার সম্মুখীন হয় । উদ্দীপকের সুজন একজন ডাক্তার। গ্রামের মানুষের কল্যাণে সে একটি হাসপাতাল স্থাপন করতে চায়। কিন্তু গ্রামের মানুষ তার এই উদ্যোগের প্রতিবাদ জানায়। যা আলোচ্য উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠায় বাধাপ্রাপ্তর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের সুজন ও 'লালসালু' উপন্যাসের আক্কাসের মনন ও মানসিকতা একই রকম। আক্কাস গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় যাতে মানুষের মাঝে যুক্তির চিন্তা প্রসারিত হয়, যা সমাজে বিদ্যমান অন্ধবিশ্বাসকে কমিয়ে আনতে সাহায্য করবে। উদ্দীপকের সুজনও গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে চায়। গ্রামের মানুষের কল্যাণার্থে সে এই উদ্যোগ নেয়, যাতে মানুষ ভ্রান্ত চিকিৎসার শিকার না হয়। সুতরাং 'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের সুজন উভয়ের চিন্তার মূলেই রয়েছে বিজ্ঞান মনস্কতা ও সমাজের মানুষের কল্যাণ। আর তাই তারা উভয়েই সমাজের কল্যাণকামী মানসিকতায় উদ্বুদ্ধ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।