শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও 'লালসালু' উপন্যাসের আক্কাস সফল হয়নি।” মন্তব্যটি বিচার করো ।

উত্তর: সমাজ বাস্তবতার কারণে উদ্দীপকের মনির স্কুল প্রতিষ্ঠা করতে পারলেও উপন্যাসের আক্কাস স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে শিক্ষিত করে তুলতে পারেনি। উপন্যাসের আক্কাস চরিত্রটি সমাজের প্রগতিশীল যুবসমাজের প্রতিনিধিত্ব করে। তার স্বপ্ন ছিল গ্রামের মানুষের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবে। এ ব্যাপারে সে গ্রামের কারও সহযোগিতা পায় না। বরং ভণ্ড মজিদ ও মাতব্বর খালেক ব্যাপারী তার আকাঙ্ক্ষাকে হেয় প্রতিপন্ন করে এবং তাঁর স্বপ্ন ভেঙে দেয় । উদ্দীপকের মনির হোসেনও স্কুল প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষিত মনির অনেক চেষ্টা ও শ্রমের পর স্কুলটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে চলে তার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান । ভালো চাকরির সুযোগ পেয়েও তা না করে এভাবেই তাঁর স্বপ্ন পূরণ করে মনির। অর্থাৎ, তাঁর স্বপ্ন বাস্তবায়নে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ছিল স্বতঃস্ফূর্ত সহায়তা। উপন্যাসের আক্কাসের স্বপ্ন একটি অপূর্ণ ও চূর্ণ হয়ে যাওয়া স্বপ্ন। ধর্ম- ব্যবসায়ী ধূর্ত মজিদ ব্যক্তিস্বার্থে আঘাত লাগার ভয়ে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রতিহত করে। গ্রামের সাধারণ মানুষ, মজিদ ও খালেক ব্যাপারী যদি আক্কাসকে এ ব্যাপারে সহযোগিতা করত তাহলে তার স্বপ্নও পূরণ হতো। অর্থাৎ, সুস্থ সমাজব্যবস্থার কারণে মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারলেও বিরূপ স্বার্থান্বেষী সমাজ বাস্তবতার কারণে 'লালসালু' উপন্যাসের আক্কাস সফল হতে পারেনি।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“উদ্দীপকের মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও 'লালসালু' উপন্যাসে…

উদ্দীপক

মুরাদপুর একটি অবহেলিত গ্রাম। গ্রামটি যোগাযোগব্যবস্থায় যেমন পিছিয়ে তার চেয়ে বেশি শিক্ষায়। নারী শিক্ষায় পিছিয়ে থাকায় গ্রামে বাল্যবিয়ে নিত্য-নৈমিত্তিক ব্যাপার । গ্রামের ছেলে মনির হোসেন এমএসসি পাস করে সরকারি চাকরির সুযোগ পেয়েও গ্রহণ করেননি। তিনি গ্রামে প্রতিষ্ঠা করেন একটি বালিকা বিদ্যালয়। এছাড়া সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মেয়েদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করেন ।

Dinajpur · 2019

উত্তর

'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস ।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটিতে 'লালসালু' উপন্যাসের রহিমার মাতৃহৃদয় বিচলিত হয়ে ওঠার দিকটি প্রতিফলিত হয়েছে। মজিদের প্রথম স্ত্রী রহিমা তাকে ভক্তি ও শ্রদ্ধা করে। কিন্তু মজিদ তার অল্পবয়সি দ্বিতীয় স্ত্রী জমিলার ওপর নিজের প্রভাব বিস্তারের জন্য নানা কৌশল অবলম্বন করে । এজন্য সে দুর্যোগপূর্ণ অন্ধকার রাতে জমিলাকে মাজারে বেঁধে রেখে আসে । মজিদ যখন জমিলাকে ঝড়বৃষ্টির রাতে একা মাজারে বেঁধে রেখে আসে, তখন রহিমা জমিলার কথা ভেবে বিচলিত হয়ে ওঠে। জমিলার জন্য রহিমার মানসিক পরিবর্তন লক্ষ করে মজিদ তার মনোযোগ অন্যদিকে সরাতে চায়। তাই সে শিলাবৃষ্টির প্রসঙ্গ তুলে ধানের ক্ষতি হওয়ার কথা বলে । এ পরিস্থিতিতে স্বামীভক্ত রহিমা প্রতিবাদী ভাষায় মজিদকে প্রশ্নোক্ত উক্তিটি করে। রহিমার এই উক্তির দ্বারা তার মাতৃহৃদয়ে কমবয়সি জমিলার জন্য শঙ্কা ও সন্তানবাৎসল্যসুলভ মনোভাব প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত গ্রামের ছেলে মনির হোসেনের ভূমিকা উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ হলেও উভয়গ্রামের সমাজবাস্তবতা সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ । উপন্যাসের আক্কাস চরিত্রটি শিক্ষিত ছেলে হিসেবে উঠে এসেছে। সে গ্রামের উন্নয়নকল্পে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু গ্রামের ধর্মব্যবসায়ী মজিদ ও মাতব্বর খালেক ব্যাপারী এর ঘোর প্রতিবাদ করে। তাদের তোপের মুখে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তব রূপ লাভ করতে পারে না । উদ্দীপকের মনির গ্রামে স্কুল প্রতিষ্ঠা করে। তাঁর গ্রামের বয়োজ্যেষ্ঠদের এতে অনেক বড় ভূমিকা ছিল, তা সহজেই অনুমান করা যায়। স্কুল প্রতিষ্ঠা করতে যাওয়ার ব্যাপারটি উদ্দীপক ও উপন্যাসে সাদৃশ্যপূর্ণ হলেও বয়োজ্যেষ্ঠদের ভূমিকা ছিল বৈসাদৃশ্যপূর্ণ। কারণ উদ্দীপকের গ্রামবাসীরা অনেক উদার। তাই তাদের সহায়তায় স্কুল এগিয়ে গিয়েছে। অন্যদিকে উপন্যাসে মজিদ ও খালেক ব্যাপারী এ ব্যাপারে, আক্কাসকে কোনো সহযোগিতা করেনি। বরং আক্কাসের স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তারা নস্যাৎ করে দেয়। আর এদিকটি উদ্দীপকের সাথে আলোচ্য উপন্যাসকে বৈসাদৃশ্যপূর্ণ করে তুলেছে। সুতরাং, উদ্দীপকের স্কুল প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাটি সাদৃশ্যপূর্ণ হলেও গ্রামের সমাজ বাস্তবতার দিকটি সম্পূর্ণ বিপরীত।

উত্তর

সমাজ বাস্তবতার কারণে উদ্দীপকের মনির স্কুল প্রতিষ্ঠা করতে পারলেও উপন্যাসের আক্কাস স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে শিক্ষিত করে তুলতে পারেনি। উপন্যাসের আক্কাস চরিত্রটি সমাজের প্রগতিশীল যুবসমাজের প্রতিনিধিত্ব করে। তার স্বপ্ন ছিল গ্রামের মানুষের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবে। এ ব্যাপারে সে গ্রামের কারও সহযোগিতা পায় না। বরং ভণ্ড মজিদ ও মাতব্বর খালেক ব্যাপারী তার আকাঙ্ক্ষাকে হেয় প্রতিপন্ন করে এবং তাঁর স্বপ্ন ভেঙে দেয় । উদ্দীপকের মনির হোসেনও স্কুল প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষিত মনির অনেক চেষ্টা ও শ্রমের পর স্কুলটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে চলে তার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান । ভালো চাকরির সুযোগ পেয়েও তা না করে এভাবেই তাঁর স্বপ্ন পূরণ করে মনির। অর্থাৎ, তাঁর স্বপ্ন বাস্তবায়নে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ছিল স্বতঃস্ফূর্ত সহায়তা। উপন্যাসের আক্কাসের স্বপ্ন একটি অপূর্ণ ও চূর্ণ হয়ে যাওয়া স্বপ্ন। ধর্ম- ব্যবসায়ী ধূর্ত মজিদ ব্যক্তিস্বার্থে আঘাত লাগার ভয়ে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রতিহত করে। গ্রামের সাধারণ মানুষ, মজিদ ও খালেক ব্যাপারী যদি আক্কাসকে এ ব্যাপারে সহযোগিতা করত তাহলে তার স্বপ্নও পূরণ হতো। অর্থাৎ, সুস্থ সমাজব্যবস্থার কারণে মনির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারলেও বিরূপ স্বার্থান্বেষী সমাজ বাস্তবতার কারণে 'লালসালু' উপন্যাসের আক্কাস সফল হতে পারেনি।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।