উদ্দীপকের মাহাবুবের সাথে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর চরিত্রের তুলনা করো ।
উত্তর: উদ্দীপকের রহিম উদ্দীনের সঙ্গে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর চরিত্রের মিল অমিল উভয়ই বিদ্যমান । 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর দুই স্ত্রী। তার প্রথম স্ত্রী আমেনা নিঃসন্তান। খালেক ব্যাপারী তার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসে । আমেনা চায় তার নিজের সন্তান থাকুক। স্ত্রীর ইচ্ছা পূরণ করতে খালেক ব্যাপারী পিরের কাছ থেকে পানিপড়া এনে দেয় স্ত্রীকে। উদ্দীপকের রহিম উদ্দীন অনেক অর্থের মালিক, তার দানে সমাজের বিভিন্ন উন্নয়ন হয় কিন্তু তিনি নিঃসন্তান, মানুষের পরামর্শ পেয়েও তিনি দ্বিতীয় বিয়ে করেননি। 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর সঙ্গে উদ্দীপকের রহিম উদ্দীনের মিল শুধু অর্থবিত্তের মালিক হওয়ার দিক থেকে। খালেক ব্যাপারী মাজারে বিশ্বাসী এবং সে তার প্রথম স্ত্রীকে মজিদের কথা মেনে তালাক দেয়। রহিম উদ্দীন এর চরিত্রে এসব দুর্বলতা লক্ষণীয় নয়, তিনি অন্যের পরামর্শ পেয়েও দ্বিতীয় বিয়ে করেননি।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মাহাবুবের সাথে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর চরিত্র…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর