শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের প্রতিফলিত ইতিবাচক জীবনচেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত।”— উক্তিটি পরীক্ষা করো ।

উত্তর: উদ্দীপকের রহিম উদ্দীনের ইতিবাচক জীবন চেতনা 'লালসালু' উপন্যাসের কুসংস্কারাচ্ছন্ন সমাজে অনুপস্থিত। 'লালসালু' উপন্যাসের সমাজে নারীদের হেয় চোখে দেখা হয়। পুরুষেরা দ্বিতীয় বিয়ে করতে কুণ্ঠাবোধ করে না, যেমন খালেক ব্যাপারী নিঃসন্তান ছিল বলে দ্বিতীয় বিয়ে করে, মজিদও দ্বিতীয় বিয়ে করে। দৃশ্যমান কোনো অন্যায় না থাকার পরও স্বামীর অন্ধবিশ্বাসের কারণে আমেনা বিবিকে তালাক পেতে হয়। জমিলার মতো কেউ প্রতিবাদ করলে তার ভাগ্যে নেমে আসে সীমাহীন দুর্ভোগ । উদ্দীপকের রহিম উদ্দীন অনেক ধনী একজন ব্যক্তি। এলাকায় তাঁর দানে রাস্তা, সেতু, মসজিদ ও মন্দির নির্মিত হয়েছে। কিন্তু নিঃসন্তান হওয়ায় তাঁর মনে আনন্দ নেই। অনেকে তাঁকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেও তিনি তাতে কর্ণপাত করেননি। 'লালসালু' উপন্যাসের মুখ্য চরিত্রগুলোর মধ্যে উদ্দীপকের রহিম উদ্দীনের মতো উদারতা নেই। সন্তান না হওয়ার জন্য সেখানে নারীদের পেটে প্যাচ আছে বলে ধারণা করা হয়। পুরুষেরা অপেক্ষাকৃত কম বয়সি মেয়েদের দ্বিতীয় বিয়ে করে, যা একটি নেতিবাচক জীবন-চেতনাকেই প্রতিফলিত করে। উদ্দীপকে একটি উদার মনোভাবের জীবন চেতনা প্রকাশিত হয়েছে, যা 'লালসালু' উপন্যাসে চিত্রিত জীবন চেতনা থেকে ভিন্ন। সে বিবেচনায় বলা যায়, উদ্দীপকে প্রতিফলিত ইতিবাচক জীবন- চেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“উদ্দীপকের প্রতিফলিত ইতিবাচক জীবনচেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত…

উদ্দীপক

মাহাবুব সাহেব মধ্যপ্রাচ্যে গিয়ে অঢেল টাকা উপার্জন করেছেন। এলাকার রাস্তা, সেতু, মসজিদ ও মন্দির তৈরিতে তাঁর অকাতর দান রয়েছে। নিঃসন্তান মাহাবুবের পিতৃ-হৃদয়ের আস্বাদ পূরণে অনেকেই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। স্ত্রী শামিমাও তাঁকে এ প্রস্তাব দেন । মাহাবুব তার এক বোনের নবজাতককে নিজ সন্তান হিসেবে প্রতিপালন করে স্ত্রী শামিমার মাতৃ-হৃদয়ের অতৃপ্ত বাসনা পূরণ করেন ।

Dinajpur · 2019

উত্তর

খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম আমেনা ।

উত্তর

মজিদের শাসনমূলক কথা শুনে জমিলার মুখ ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে উঠে। মজিদ নামাজ পড়তে বলায় জমিলা সন্ধ্যার পরপরই নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তাকে ঘুমাতে দেখে মজিদ মনে করে নামাজ না পড়েই জমিলা ঘুমিয়ে পড়েছে। একারণে মজিদ নির্মমভাবে জমিলাকে ঘুম থেকে জাগিয়ে তোলে । জমিলা এমন ব্যবহারের প্রতিবাদস্বরূপ নামাজ পড়ার কথা না বলে চুপ করে বসে থাকে। পরদিন সকালে মজিদ এ বিষয় নিয়ে তাকে ও তার পরিবার নিয়ে কথা বলতে থাকলে ঘৃণা ও রাগে জমিলার মুখটা কাঠের মতো শক্ত হয়ে ওঠে ।

উত্তর

উদ্দীপকের রহিম উদ্দীনের সঙ্গে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর চরিত্রের মিল অমিল উভয়ই বিদ্যমান । 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর দুই স্ত্রী। তার প্রথম স্ত্রী আমেনা নিঃসন্তান। খালেক ব্যাপারী তার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসে। আমেনা চায় তার নিজের সন্তান থাকুক। স্ত্রীর ইচ্ছা পূরণ করতে খালেক ব্যাপারী পিরের কাছ থেকে পানিপড়া এনে দেয় স্ত্রীকে। উদ্দীপকের রহিম উদ্দীন অনেক অর্থের মালিক, তার দানে সমাজের বিভিন্ন উন্নয়ন হয় কিন্তু তিনি নিঃসন্তান, মানুষের পরামর্শ পেয়েও তিনি দ্বিতীয় বিয়ে করেননি। 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর সঙ্গে উদ্দীপকের রহিম উদ্দীনের মিল শুধু অর্থবিত্তের মালিক হওয়ার দিক থেকে। খালেক ব্যাপারী মাজারে বিশ্বাসী এবং সে তার প্রথম স্ত্রীকে মজিদের কথা মেনে তালাক দেয়। রহিম উদ্দীন এর চরিত্রে এসব দুর্বলতা লক্ষণীয় নয়, তিনি অন্যের পরামর্শ পেয়েও দ্বিতীয় বিয়ে করেননি।

উত্তর

উদ্দীপকের রহিম উদ্দীনের ইতিবাচক জীবন চেতনা 'লালসালু' উপন্যাসের কুসংস্কারাচ্ছন্ন সমাজে অনুপস্থিত। 'লালসালু' উপন্যাসের সমাজে নারীদের হেয় চোখে দেখা হয়। পুরুষেরা দ্বিতীয় বিয়ে করতে কুণ্ঠাবোধ করে না, যেমন খালেক ব্যাপারী নিঃসন্তান ছিল বলে দ্বিতীয় বিয়ে করে, মজিদও দ্বিতীয় বিয়ে করে। দৃশ্যমান কোনো অন্যায় না থাকার পরও স্বামীর অন্ধবিশ্বাসের কারণে আমেনা বিবিকে তালাক পেতে হয়। জমিলার মতো কেউ প্রতিবাদ করলে তার ভাগ্যে নেমে আসে সীমাহীন দুর্ভোগ । উদ্দীপকের রহিম উদ্দীন অনেক ধনী একজন ব্যক্তি। এলাকায় তাঁর দানে রাস্তা, সেতু, মসজিদ ও মন্দির নির্মিত হয়েছে। কিন্তু নিঃসন্তান হওয়ায় তাঁর মনে আনন্দ নেই। অনেকে তাঁকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেও তিনি তাতে কর্ণপাত করেননি। 'লালসালু' উপন্যাসের মুখ্য চরিত্রগুলোর মধ্যে উদ্দীপকের রহিম উদ্দীনের মতো উদারতা নেই। সন্তান না হওয়ার জন্য সেখানে নারীদের পেটে প্যাচ আছে বলে ধারণা করা হয়। পুরুষেরা অপেক্ষাকৃত কম বয়সি মেয়েদের দ্বিতীয় বিয়ে করে, যা একটি নেতিবাচক জীবন-চেতনাকেই প্রতিফলিত করে। উদ্দীপকে একটি উদার মনোভাবের জীবন চেতনা প্রকাশিত হয়েছে, যা 'লালসালু' উপন্যাসে চিত্রিত জীবন চেতনা থেকে ভিন্ন। সে বিবেচনায় বলা যায়, উদ্দীপকে প্রতিফলিত ইতিবাচক জীবন- চেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।