উদ্দীপকের মতলব মিয়া এবং 'লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত্মপ্রকাশে কতটা অভিন্ন? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের মতলব মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত্মপ্রকাশে এক ও অভিন্ন। 'লালসালু' উপন্যাসের মজিদ শস্যহীন, রুক্ষ অঞ্চলের বাসিন্দা। খরার দেশ হওয়ায় জীবিকার তাগিদে সেই অঞ্চল থেকে মানুষ দলে দলে বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয় নেয়। তেমনিভাবে মজিদও ভাগ্যের সন্ধানে মহব্বতনগর গ্রামে এসে প্রবেশ করে। এখানে এসে সে গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে গিয়ে নিজেকে মোদাচ্ছের পিরের খাদেম বলে পরিচয় দেয়। নানারকম অলৌকিক কথা বলে মজিদ গ্রামের সহজ-সরল মানুষের মনে তার প্রতি বিশ্বাস সৃষ্টি করে। উদ্দীপকে বর্ণিত কাজীপুর একটি সমৃদ্ধ গ্রাম। দুর্গম পথ পাড়ি দিয়ে এই গ্রামে এসে প্রবেশ করে মতলব মিয়া নামে এক দরবেশ। এখানে এসে সে মাতব্বর ফরমান আলীর বাড়িতে গিয়ে নিজেকে পির হিসেবে পরিচয় দেয়। নানারকম অলৌকিক কথা বলে সকলের মনে বিশ্বাস তৈরি করতে চায়। আলোচ্য উপন্যাসের মজিদের অজ্ঞাত মোদাচ্ছের পিরের খাদেম হয়ে সমৃদ্ধ একটি গ্রামে প্রবেশ ও উদ্দীপকের মতলব মিয়ার পির হিসেবে কাজীপুর গ্রামে প্রবেশ, দুটোই সমান নাটকীয়। তারা উভয়ই নিজেদের পরিচয় দিতে বিভিন্ন অলৌকিক কাহিনির উপস্থাপন করেছে, যা তাদের দুজনকে আত্মপরিচয় দানে ও আত্মপ্রকাশে অভিন্ন করে তুলেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মতলব মিয়া এবং 'লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর