শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শাহানা ও 'লালসালু' উপন্যাসের জমিলার ভাগ্য একই সূত্রে গাঁথা।"- এ মন্তব্য কতটা গ্রহণযোগ্য? মূল্যায়ন করো।

উত্তর: অল্পবয়সে বিয়ের কারণে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হওয়ার দিক দিয়ে উদ্দীপকের শাহানা ও উপন্যাসের জমিলার ভাগ্য একই সূত্রে গাঁথা। 'লালসালু' উপন্যাসের জমিলা চপলা-চঞ্চলা এক কিশোরী। অল্পবয়সেই জমিলার বিয়ে হয় তার চেয়ে অনেক বেশি বয়সি মজিদের সাথে। মজিদ মহব্বতনগর গ্রামে ভাগ্যের পরিবর্তনের আশায় এসে ধর্মকেন্দ্রিক ব্যাবসা শুরু করে। মজিদ একটি অজ্ঞাত কবরকে মাজার হিসেবে প্রতিষ্ঠা করে সকলের বিশ্বস্ত হয়ে ওঠে। কিন্তু অল্পবয়সি জমিলা মজিদের এই প্রভাবকে গুরুত্ব দেয় না। তাই সে জমিলাকে বশে আনার জন্য শাস্তি দেয় এবং নানারকম ভয় দেখায়। উদ্দীপকের শাহানা বারো বছরের এক দুরন্ত কিশোরী। চঞ্চল, উচ্ছল ও স্বাধীনচেতা শাহানাকে তার পিতা অভাবের কারণে পাশের গ্রামের মধ্যবয়সি রহম আলীর সাথে বিয়ের প্রস্তাবে রাজি হয়। কিন্তু শাহানা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেও বিয়ে করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। স্বামী রহম আলীর রূঢ় আচরণে শাহানার স্বপ্নগুলো সব চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আলোচ্য উপন্যাসের জমিলা ও উদ্দীপকের শাহানা দুজনই গ্রামের হাসি- খুশি, চঞ্চল ও স্বাধীনতাপ্রিয় কিশোরী। তারা কৈশোর পার হওয়ার আগেই মধ্যবয়সি ব্যক্তির সাথে বিয়ে হয়ে সংসারের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। উপন্যাসের জমিলা তার চঞ্চল স্বভাবের কারণে মজিদের দ্বারা নির্যাতিত হয়। মজিদ তাকে বশে আনার জন্য নানারকম ভয়-ভীতিও দেখায়। আবার, উদ্দীপকের শাহানার স্বপ্নগুলো রহম আলীর আচরণের রূঢ়তায় ধূলিসাৎ হয়ে যায়। অল্পবয়সে বিয়ের কারণে স্বামীর দ্বারা মানসিকভাবে নির্যাতিত হওয়ার দিক দিয়ে উদ্দীপকের শাহানা ও উপন্যাসের জমিলার ভাগ্য একই রকম। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের শাহানা ও 'লালসালু' উপন্যাসের জমিলার ভাগ্য একই সূত্রে গাঁথ…

উদ্দীপক

দিনমজুর আবুল মিয়ার একমাত্র মেয়ে শাহানা। এখন সে বারো বছরের কিশোরী। চেহারাটা একটু রোগা বলে বয়সটা তার ঠিক কতো তা বোঝা যায় না। শাহানা খুব চঞ্চল ও স্বাধীনচেতা। সে উচ্ছল ও হাস্যমুখর। হঠাৎ রইচ ঘটক পাশের গ্রামের রহম আলী নামে এক মধ্যবয়সী পাত্রের প্রস্তাব নিয়ে আসে। শাহানার পিতা অভাবের কথা ভেবে শাহানার বিয়ের এ প্রস্তাবে রাজি হয়। শাহানার দু'চোখে বিস্ময় ও ক্ষোভ। শাহানার স্বপ্নগুলো, রহম আলীর আচরণে ও বৃঢ়তায় বিচূর্ণ হয়ে যায়।

Dhaka · 2018

উত্তর

আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটিতে 'লালসালু' উপন্যাসের রহিমার মাতৃহৃদয় বিচলিত হয়ে ওঠার দিকটি প্রতিফলিত হয়েছে। মজিদের প্রথম স্ত্রী রহিমা তাকে ভক্তি ও শ্রদ্ধা করে। কিন্তু মজিদ তার অল্পবয়সি দ্বিতীয় স্ত্রী জমিলার ওপর নিজের প্রভাব বিস্তারের জন্য নানা কৌশল অবলম্বন করে। এজন্য সে দুর্যোগপূর্ণ অন্ধকার রাতে জমিলাকে মাজারে বেঁধে রেখে আসে। মজিদ যখন জমিলাকে ঝড়বৃষ্টির রাতে একা মাজারে বেঁধে রেখে আসে, তখন রহিমা জমিলার কথা ভেবে বিচলিত হয়ে ওঠে। জমিলার জন্য রহিমার মানসিক পরিবর্তন লক্ষ করে মজিদ তার মনোযোগ অন্যদিকে সরাতে চায়। তাই সে শিলাবৃষ্টির প্রসঙ্গ তুলে ধানের ক্ষতি হওয়ার কথা বলে। কিন্তু এ পরিস্থিতিতে স্বামীভক্ত রহিমা প্রতিবাদী ভাষায় মজিদকে প্রশ্নোক্ত উক্তিটি করে। রহিমার এই উক্তির দ্বারা তার মাতৃহৃদয়ে কমবয়সি জমিলার জন্য শঙ্কা ও সন্তানবাৎসল্যসুলভ মনোভাব প্রকাশ পেয়েছে।

উত্তর

স্ত্রীর প্রতি রূঢ় আচরণের দিক দিয়ে উদ্দীপকের রহম আলী ও 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদ মহব্বতনগর গ্রামে এসে ধর্মকে কেন্দ্র করে নিজের প্রভাব বিস্তার করে। সন্তানপ্রাপ্তির আশায় প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও অল্পবয়সি জমিলাকে বিয়ে করে সে। কিন্তু জমিলা সংসারে ও ধর্মে মনোযোগী না হওয়ায় মজিদের সব কথা মানে না। এমনকি মজিদ তাকে ধর্মের প্রতি অনুরাগী করে নিজের বশে রাখতে চাইলেও জমিলা তার বিরোধিতা করে। ফলে মজিদ নানাভাবে জমিলার ওপর অত্যাচার চালায়। উদ্দীপকের দিনমজুর আবুল মিয়া তার অল্পবয়সি মেয়ে শাহানার বিয়ে ঠিক করে। শাহানা ছিল চঞ্চল, উচ্ছল ও স্বাধীনচেতা। কিন্তু মধ্যবয়সি পাত্রের সাথে বিয়ে ঠিক করার বিষয়টি সে মানতে পারে না। উদ্দীপকের রহম আলীও শাহানার উচ্ছলতা ও স্বপ্নের কোনো মূল্য দেয় না। তাই স্বামীর রূঢ় আচরণে শাহানার স্বপ্নগুলো সব ধূলিসাৎ হয়ে যায়। অল্পবয়সি মেয়ে বিয়ে করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাওয়ার দিক দিয়ে আলোচ্য উপন্যাসের মজিদ ও উদ্দীপকের রহমত আলীর মধ্যে সাদৃশ্য রয়েছে। আবার, অল্পবয়সি স্ত্রীদের চঞ্চল ও স্বাধীনচেতা মানসিকতার দিকটি না বুঝে অত্যাচার চালানোর বিষয়েও দুজনের মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর

অল্পবয়সে বিয়ের কারণে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হওয়ার দিক দিয়ে উদ্দীপকের শাহানা ও উপন্যাসের জমিলার ভাগ্য একই সূত্রে গাঁথা। 'লালসালু' উপন্যাসের জমিলা চপলা-চঞ্চলা এক কিশোরী। অল্পবয়সেই জমিলার বিয়ে হয় তার চেয়ে অনেক বেশি বয়সি মজিদের সাথে। মজিদ মহব্বতনগর গ্রামে ভাগ্যের পরিবর্তনের আশায় এসে ধর্মকেন্দ্রিক ব্যাবসা শুরু করে। মজিদ একটি অজ্ঞাত কবরকে মাজার হিসেবে প্রতিষ্ঠা করে সকলের বিশ্বস্ত হয়ে ওঠে। কিন্তু অল্পবয়সি জমিলা মজিদের এই প্রভাবকে গুরুত্ব দেয় না। তাই সে জমিলাকে বশে আনার জন্য শাস্তি দেয় এবং নানারকম ভয় দেখায়। উদ্দীপকের শাহানা বারো বছরের এক দুরন্ত কিশোরী। চঞ্চল, উচ্ছল ও স্বাধীনচেতা শাহানাকে তার পিতা অভাবের কারণে পাশের গ্রামের মধ্যবয়সি রহম আলীর সাথে বিয়ের প্রস্তাবে রাজি হয়। কিন্তু শাহানা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেও বিয়ে করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। স্বামী রহম আলীর রূঢ় আচরণে শাহানার স্বপ্নগুলো সব চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আলোচ্য উপন্যাসের জমিলা ও উদ্দীপকের শাহানা দুজনই গ্রামের হাসি- খুশি, চঞ্চল ও স্বাধীনতাপ্রিয় কিশোরী। তারা কৈশোর পার হওয়ার আগেই মধ্যবয়সি ব্যক্তির সাথে বিয়ে হয়ে সংসারের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। উপন্যাসের জমিলা তার চঞ্চল স্বভাবের কারণে মজিদের দ্বারা নির্যাতিত হয়। মজিদ তাকে বশে আনার জন্য নানারকম ভয়-ভীতিও দেখায়। আবার, উদ্দীপকের শাহানার স্বপ্নগুলো রহম আলীর আচরণের রূঢ়তায় ধূলিসাৎ হয়ে যায়। অল্পবয়সে বিয়ের কারণে স্বামীর দ্বারা মানসিকভাবে নির্যাতিত হওয়ার দিক দিয়ে উদ্দীপকের শাহানা ও উপন্যাসের জমিলার ভাগ্য একই রকম। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।