উদ্দীপকের তাহেরার সাথে 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের সাদৃশ্য কতটুকু?
উত্তর: 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের মধ্য দিয়ে প্রতিবাদী ও সাহসীকতার দিকটি পরিলক্ষিত হয়। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলা। মজিদ মোদাচ্ছের পীরের মাজারের খাদেম বলে গ্রামের সবাই তাকে মান্য করে। তাই জমিলার মধ্যেও মজিদ ধর্মপালন ও স্বামীর নির্দেশ মেনে চলার মতো বিষয়গুলো আশা করেছিল। কিন্তু জমিলার মধ্যে ছিল কিশোরীর চাঞ্চল্য। ফলে, মজিদ তাকে শাস্তি দিলেও সে তা না মেনে নিজের ঔদ্ধত্য প্রকাশ করে। উদ্দীপকের তাহেরা বহিপীরের স্ত্রী। নিজের অমতে বিয়ে হওয়ায় তাহেরা বহিপীরকে স্বামী বলে মানতে চায় না। বহিপীর তাহেরাকে তার সাথে নিয়ে যেতে চাইলে সে যেতে রাজী হয় না বরং মা-বাবা তাকে বৃদ্ধ পীরের সাথে বিয়ে দিয়ে ভুল করেছে বলে সে বহিপীরের কথার প্রতিবাদ করে। আলোচ্য উপন্যাসের জমিলার ক্ষেত্রে বিষয়টা একরকম না হলেও বাবার বয়সি স্বামী মজিদের প্রতি সে শ্রদ্ধশীল হতে পারে না। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অসম বিয়ে হলেও জমিলা কিংবা তাহেরা কেউই তাদের অসহায়ত্বকে মেনে নেয়নি। তারা নিজেদের স্বাধীনতা রক্ষায় প্রতিবাদী ও সাহসী মনোভাব প্রদর্শন করেছে। নিজেদের স্ব স্ব অবস্থান থেকে 'লালসালু' উপন্যাসের জমিলা ও উদ্দীপকের তাহেরা দুজনই তাদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যা তাদেরকে একে ওপরের সাথে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের তাহেরার সাথে 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের সাদৃশ্য ক…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর