উদ্দীপকের রহম আলী ও 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য নির্ণয় করো।
উত্তর: স্ত্রীর প্রতি রূঢ় আচরণের দিক দিয়ে উদ্দীপকের রহম আলী ও 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদ মহব্বতনগর গ্রামে এসে ধর্মকে কেন্দ্র করে নিজের প্রভাব বিস্তার করে। সন্তানপ্রাপ্তির আশায় প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও অল্পবয়সি জমিলাকে বিয়ে করে সে। কিন্তু জমিলা সংসারে ও ধর্মে মনোযোগী না হওয়ায় মজিদের সব কথা মানে না। এমনকি মজিদ তাকে ধর্মের প্রতি অনুরাগী করে নিজের বশে রাখতে চাইলেও জমিলা তার বিরোধিতা করে। ফলে মজিদ নানাভাবে জমিলার ওপর অত্যাচার চালায়। উদ্দীপকের দিনমজুর আবুল মিয়া তার অল্পবয়সি মেয়ে শাহানার বিয়ে ঠিক করে। শাহানা ছিল চঞ্চল, উচ্ছল ও স্বাধীনচেতা। কিন্তু মধ্যবয়সি পাত্রের সাথে বিয়ে ঠিক করার বিষয়টি সে মানতে পারে না। উদ্দীপকের রহম আলীও শাহানার উচ্ছলতা ও স্বপ্নের কোনো মূল্য দেয় না। তাই স্বামীর রূঢ় আচরণে শাহানার স্বপ্নগুলো সব ধূলিসাৎ হয়ে যায়। অল্পবয়সি মেয়ে বিয়ে করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাওয়ার দিক দিয়ে আলোচ্য উপন্যাসের মজিদ ও উদ্দীপকের রহমত আলীর মধ্যে সাদৃশ্য রয়েছে। আবার, অল্পবয়সি স্ত্রীদের চঞ্চল ও স্বাধীনচেতা মানসিকতার দিকটি না বুঝে অত্যাচার চালানোর বিষয়েও দুজনের মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের রহম আলী ও 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য নির্ণ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর