শেয়ারFacebookWhatsApp

“ৰাজিত ও আক্কাস মূলত স্বার্থান্বেষী মহলের হিংসার শিকার”- কথাটি মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকের বাজিত ও আলোচ্য উপন্যাসের আক্কাসের জনকল্যাণমূলক কাজে স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত লাগায় তারা এর বিরোধিতা করে। 'লালসালু' উপন্যাসের আক্কাস গ্রামের মানুষকে শিক্ষিত করে তুলতে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে চায় গ্রামবাসী আধুনিক শিক্ষায় শিক্ষিত ও সচেতন হয়ে উঠুক। কিন্তু গ্রামের স্বার্থান্ধ ও ভণ্ড মজিদ তার .. মাজার ব্যবসার ক্ষতি হবে ভেবে আক্কাসের এই মহৎ উদ্যোগের বিরোধিতা করে। সে খালেক ব্যাপারীর সহায়তায় গ্রামে স্কুলের পরিবর্তে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চায়। ধর্মান্ধ মানুষেরা মজিদের এই মতামতকেই গুরুত্ব দেয় । ফলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হয় না। উদ্দীপকের বাজিত চায়, তার গ্রামের অশিক্ষিত ও ধর্মান্ধ মানুষগুলোও শিক্ষিত হয়ে উঠুক। এই উদ্দেশ্যে সে গ্রামের সমমনা যুবকদের নিয়ে একটি ক্লাব গঠন করে নানা কল্যাণকর কাজ করতে থাকে। তারা সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি নিয়ে কাজ করার উদ্যোগ নেয়। কিন্তু গ্রামের মাতব্বর চেরাগালি এসব কাজের বিরোধিতা করে তাদের ক্লাবে আগুন লাগিয়ে দেয়। মূলত প্রভাবশালী মাতব্বরের স্বার্থে আঘাত লাগায় সে এরূপ নির্মম আচরণ করেছে। স্বার্থান্ধ ও প্রতিহিংসার কারণে আলোচ্য উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের বাজিত উভয়েই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। মানুষের অন্ধ ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে উপন্যাসের মজিদ আক্কাসের বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি বন্ধ করেছে। অন্যদিকে, উদ্দীপকের মাতব্বর বাজিতের কল্যাণমুখী কর্মকাণ্ডকে প্রতিহত করেছে। 'লালসালু' উপন্যাস এবং উদ্দীপক উভয়ক্ষেত্রেই আক্কাস ও বাজিতের ব্যর্থতার মূল কারণ প্রভাবশালী ও লোভী মানুষের প্রতিহিংসা। তারা মাথা নত করতে বাধ্য হয়েছে একশ্রেণির মানুষের প্রবল স্বার্থের কাছে। সেদিক বিবেচনায় উদ্দীপকের বাজিত ও 'লালসালু' উপন্যাসের আক্কাস উভয়ের উদ্দেশ্য মহৎ হলেও তারা স্বার্থান্ধ মহলের হিংসার শিকার হয়েছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“ৰাজিত ও আক্কাস মূলত স্বার্থান্বেষী মহলের হিংসার শিকার”- কথাটি মূল্…

উদ্দীপক

সমমনা যুবকদের নিয়ে নিজ গ্রামের মানুষকে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পরিবেশ, ধর্মান্ধতার কুফল ইত্যাদি বিষয়ে সচেতন করার কাজ করে চলেছে শিক্ষিত যুবক বাজিত। বাজিতের কাজ-কর্মে খুশি নয় গ্রাম্য মাতব্বর চেরাগালি। গ্রামের মানুষ সচেতন হলে তার প্রভাব ক্ষুণ্ণ হবে— এই তার ভয়। ওরা গান-বাজনা করে, মেয়েলোকের সাথে আড্ডা দেয় ইত্যাদি অভিযোগ তুলে গোঁড়া সমর্থকদের সাথে নিয়ে সে বাজিতের ক্লাবে আগুন ধরিয়ে দেয়।

Jessore · 2019

উত্তর

মহব্বতনগর গ্রামের আহত যুবকদের দেখতে মজিদ হাসপাতালে গিয়েছিল।

উত্তর

শিলাবৃষ্টির পর মজিদসহ মহব্বতনগরবাসী সম্পর্কে বলা হয়েছে 'বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ' । মহব্বতনগরে শিলাবৃষ্টিতে ধানখেত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই ধানখেত দেখে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিল। তাদের দৃষ্টিতে কোনো ভাব বা উদ্দেশ্য ছিল না। মজিদ এই অবস্থা দেখে সকলকে খোদার ওপর বিশ্বাস রাখতে বলে। তখন সকলের দৃষ্টি দেখে মনে হয় যেন তাদের চোখের মধ্যে আস্থা ও বিশ্বাসের দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়ে আছে।

উত্তর

কল্যাণকর কাজের মাধ্যমে গ্রামের মানুষকে সচেতন করে তোলার আকাঙ্ক্ষার দিক থেকে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে উদ্দীপকের বাজিতের উদ্দেশ্যগত মিল পাওয়া যায় । 'লালসালু' উপন্যাসে মোদাব্বের মিঞার ছেলে আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে নিজে করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করেছে। তাই সে চায় সকলের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের অশিক্ষিত মানুষকে সচেতন ও শিক্ষিত করে তুলতে। কিন্তু মজিদের বিরোধিতার কারণে আক্কাসের সে উদ্দেশ্য সফল হয়নি। উদ্দীপকের বাজিতের মাঝেও আক্কাসের মতোই চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়। সে গ্রামের দরিদ্র খেটে খাওয়া মানুষদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও ধর্মান্ধতার কুফল সম্পর্কে সচেতন করতে চায়। কিন্তু সেও 'লালসালু' উপন্যাসের আক্কাসের মতো বিরোধিতার সম্মুখীন হয়। গ্রামের মাতব্বর চেরাগালি তার কল্যাণকর কাজের বিরোধিতা করে তাদের ক্লাবে আগুন ধরিয়ে দেয়। বস্তুত, গ্রামের মানুষের কল্যাণচিন্তা করার আকাঙ্ক্ষার দিকটিতেই উদ্দীপকের বাজিত ও 'লালসালু' উপন্যাসের আক্কাসের মধ্যে মিল লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকের বাজিত ও আলোচ্য উপন্যাসের আক্কাসের জনকল্যাণমূলক কাজে স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত লাগায় তারা এর বিরোধিতা করে। 'লালসালু' উপন্যাসের আক্কাস গ্রামের মানুষকে শিক্ষিত করে তুলতে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে চায় গ্রামবাসী আধুনিক শিক্ষায় শিক্ষিত ও সচেতন হয়ে উঠুক। কিন্তু গ্রামের স্বার্থান্ধ ও ভণ্ড মজিদ তার .. মাজার ব্যবসার ক্ষতি হবে ভেবে আক্কাসের এই মহৎ উদ্যোগের বিরোধিতা করে। সে খালেক ব্যাপারীর সহায়তায় গ্রামে স্কুলের পরিবর্তে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চায়। ধর্মান্ধ মানুষেরা মজিদের এই মতামতকেই গুরুত্ব দেয় । ফলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হয় না। উদ্দীপকের বাজিত চায়, তার গ্রামের অশিক্ষিত ও ধর্মান্ধ মানুষগুলোও শিক্ষিত হয়ে উঠুক। এই উদ্দেশ্যে সে গ্রামের সমমনা যুবকদের নিয়ে একটি ক্লাব গঠন করে নানা কল্যাণকর কাজ করতে থাকে। তারা সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি নিয়ে কাজ করার উদ্যোগ নেয়। কিন্তু গ্রামের মাতব্বর চেরাগালি এসব কাজের বিরোধিতা করে তাদের ক্লাবে আগুন লাগিয়ে দেয়। মূলত প্রভাবশালী মাতব্বরের স্বার্থে আঘাত লাগায় সে এরূপ নির্মম আচরণ করেছে। স্বার্থান্ধ ও প্রতিহিংসার কারণে আলোচ্য উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের বাজিত উভয়েই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। মানুষের অন্ধ ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে উপন্যাসের মজিদ আক্কাসের বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি বন্ধ করেছে। অন্যদিকে, উদ্দীপকের মাতব্বর বাজিতের কল্যাণমুখী কর্মকাণ্ডকে প্রতিহত করেছে। 'লালসালু' উপন্যাস এবং উদ্দীপক উভয়ক্ষেত্রেই আক্কাস ও বাজিতের ব্যর্থতার মূল কারণ প্রভাবশালী ও লোভী মানুষের প্রতিহিংসা। তারা মাথা নত করতে বাধ্য হয়েছে একশ্রেণির মানুষের প্রবল স্বার্থের কাছে। সেদিক বিবেচনায় উদ্দীপকের বাজিত ও 'লালসালু' উপন্যাসের আক্কাস উভয়ের উদ্দেশ্য মহৎ হলেও তারা স্বার্থান্ধ মহলের হিংসার শিকার হয়েছে।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।