উদ্দীপকের মেহের আলী 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতীক বহন করে? যুক্তিসহকারে আলোচনা করো
উত্তর: উদ্দীপকের মেহের আলী 'লালসালু' উপন্যাসের সম্পদশালী খালেক ব্যাপারী চরিত্রের প্রতীক। 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী অনেক সম্পদের মালিক, কিন্তু সে ধর্মব্যবসায়ী মজিদের একান্ত অনুগত। সে মজিদের প্রতিষ্ঠার পেছনে নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা রাখে। মজিদ যা বলে তা বাস্তবায়ন করে খালেক ব্যাপারী। উদ্দীপকের মেহের আলী রসুলপুর গ্রামের সম্মানিত লোক। প্রচুর অর্থ- সম্পদ থাকায় মানুষ তাকে সম্মান করে। কিন্তু মেহের আলী সম্মান করেন গ্রামের সোলায়মান আলীকে। সোলায়মান আলীর সকল কথা বাস্তবায়ন করেন তিনি। এমনকি তাঁর স্ত্রীর ব্যাপারে সোলায়মান আলী যখন বলেছেন, তাঁর স্ত্রী পরিবারে অশুভ শক্তির ছায়া, তাকে তালাক দিতে হবে, তখন কোনো যাচাই-বাছাই ছাড়াই মেহের আলী নিজের স্ত্রীকে তালাক দিয়েছেন। তাঁর এমন বৈশিষ্ট্যের কারণে তাঁকে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর প্রতিরূপ কল্পনা করা যায়। উদ্দীপকের মেহের আলীর মতো খালেক ব্যাপারীও ভণ্ড মজিদের কথায় নিজের একান্ত প্রিয়, প্রথম স্ত্রী আমেনা বিবিকে তালাক দেয় । বিত্তবান হলেও অন্ধের মতো অন্যের তাঁবেদারিত্ব করার ব্যাপারে উভয়েই একে অপরের ছায়া স্বরূপ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মেহের আলী 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতীক বহন করে…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর