“উদ্দীপকের বাজিত 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে কীভাবে তুলনীয়? বুঝিয়ে দাও ।
উত্তর: কল্যাণকর কাজের মাধ্যমে গ্রামের মানুষকে সচেতন করে তোলার আকাঙ্ক্ষার দিক থেকে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে উদ্দীপকের বাজিতের উদ্দেশ্যগত মিল পাওয়া যায় । 'লালসালু' উপন্যাসে মোদাব্বের মিঞার ছেলে আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে নিজে করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করেছে। তাই সে চায় সকলের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের অশিক্ষিত মানুষকে সচেতন ও শিক্ষিত করে তুলতে। কিন্তু মজিদের বিরোধিতার কারণে আক্কাসের সে উদ্দেশ্য সফল হয়নি। উদ্দীপকের বাজিতের মাঝেও আক্কাসের মতোই চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়। সে গ্রামের দরিদ্র খেটে খাওয়া মানুষদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও ধর্মান্ধতার কুফল সম্পর্কে সচেতন করতে চায়। কিন্তু সেও 'লালসালু' উপন্যাসের আক্কাসের মতো বিরোধিতার সম্মুখীন হয়। গ্রামের মাতব্বর চেরাগালি তার কল্যাণকর কাজের বিরোধিতা করে তাদের ক্লাবে আগুন ধরিয়ে দেয়। বস্তুত, গ্রামের মানুষের কল্যাণচিন্তা করার আকাঙ্ক্ষার দিকটিতেই উদ্দীপকের বাজিত ও 'লালসালু' উপন্যাসের আক্কাসের মধ্যে মিল লক্ষ করা যায়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকের বাজিত 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে কীভাবে তুলনীয়? …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর