উদ্দীপকের কামালের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের যে সাদৃশ্য রয়েছে, তা নিজের ভাষায় বর্ণনা করো।
উত্তর: স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামের মানুষকে শিক্ষিত ও সচেতন করে তোলার আকাঙ্ক্ষার দিক থেকে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে উদ্দীপকের কামালের উদ্দেশ্যগত মিল পাওয়া যায়। 'লালসালু' উপন্যাসে মোদাব্বের মিঞার ছেলে আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায় । সে নিজে করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করেছে। তাই সে চায় সকলের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের অশিক্ষিত মানুষকে সচেতন ও শিক্ষিত করে তুলতে। কিন্তু ভণ্ড মাজার ব্যবসায়ী -মজিদের বিরোধিতার কারণে আক্কাসের উদ্দেশ্য সফল হয়নি । উদ্দীপকের কামালের মাঝেও আক্কাসের মতোই চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়। সে অজপাড়াগাঁ সালামতপুরের ছেলে হয়েও শহরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। আলোচ্য উপন্যাসের আক্কাসের মতো সেও অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, ধর্মান্ধ ও অসচেতন মানুষকে শিক্ষিত করে তুলতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তবে, 'লালসালু' উপন্যাসের আক্কাসের মতো সেও স্কুল প্রতিষ্ঠার কাজে বিরোধিতার সম্মুখীন হয়। গ্রামের বাদল মাতব্বর তার স্কুল প্রতিষ্ঠায় বিরোধিতা করে এর পরিবর্তে মক্তব গড়তে চায়। বস্তুত গ্রামের মানুষের কল্যাণচিন্তায় স্কুল প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষার দিকটিতেই উদ্দীপকের কামাল ও 'লালসালু' উপন্যাসের আক্কাসের মধ্যে মিল লক্ষ করা যায় ৷
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের কামালের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের যে সাদৃশ্য রয়ে…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর