উদ্দীপকের শফিউল্লাহ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শফিউল্লাহ 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাথে অনেকাংশেই সাদৃশ্যপূর্ণ। 'লালসালু' উপন্যাসের মজিদ মহব্বতনগর গ্রামের সরলপ্রাণ মানুষকে পীরের দোহাই দিয়ে নানা সমস্যার সমাধান দেয়। পীরের খাদেম হিসেবে তার ঐশ্বরিক ক্ষমতা আছে বলে সকলের কাছে প্রমাণ করতে চায় সে। অথচ নিজের সমস্যার সমাধানই সে করতে পারে না। সে নিজে নিঃসন্তান হলেও গ্রামের মেয়েদের সন্তানপ্রাপ্তির জন্য চিকিৎসা করে। এমনকি, তার ভণ্ডামিতে খালেক ব্যাপারীর স্ত্রীকেও তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়ি চলে যেতে হয়। উদ্দীপকের শফিউল্লাহ আলোচ্য উপন্যাসের মজিদের মতোই প্রতারক। তিনি একজন আধ্যাত্মিক নেতা। তিনি ভক্তদের সাথে সাক্ষাত করার কথা বলে সিঙ্গাপুর গেলেও, নিজের চিকিৎসা করানোই তাঁর মূল লক্ষ্য। আর ভক্তদের চিকিৎসার জন্য তাঁর পড়া পানি দেন। শফিউল্লাহর ক্ষমতা না থাকা সত্ত্বেও ভক্তদের কাছে তিনি তাঁর ক্ষমতা জাহির করেন। উপন্যাসের মজিদের মতোই ভণ্ডামি দেখা যায় উদ্দীপকের শফিউল্লাহর মাঝেও। বস্তুত, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মানুষকে ধোঁকা দেয় উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের শফিউল্লাহ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের শফিউল্লাহ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে কতটুকু সা…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর