উদ্দীপকের 'অসাধু ব্যক্তি' 'লালসালু'র কোন চরিত্রটিকে ইঙ্গিত করে, বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'অসাধু ব্যক্তি' 'লালসালু'র মজিদ চরিত্রটিকে ইঙ্গিত করে। মজিদ 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। সে একটি প্রতীকী চরিত্র, যার মধ্যে রয়েছে কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং অন্ধবিশ্বাস। অর্থনৈতিক প্রতিষ্ঠার জন্য সে মানুষের ধর্মবিশ্বাসকে ব্যবহার করে। অন্ধ ধর্মবিশ্বাসে পীরভক্তিতে তার প্রতিষ্ঠিত মাজারকে কেন্দ্র করে মহব্বতনগরের মানুষ ক্রমাগত তার কাছে ঠকতে থাকে। প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারায় সে প্রভু হয়ে ওঠে। উদ্দীপকের এই 'অসাধু ব্যক্তি' 'লালসালু'র মজিদ চরিত্রকে ইঙ্গিত করে। মজিদ আগন্তুক হিসেবে মহব্বতনগরে এসেছিল। অথচ সেখানে মোদাচ্ছের পীরের মাজার প্রতিষ্ঠা করে। মহব্বতনগরের মানুষকে ধর্মকর্ম শেখানোর নামে সে মূলত নিজে আর্থিকভাবে লাভবান হয়। মানুষের বিশ্বাসকে পুঁজি করে তাদের ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করে নেয়। এই অসাধু ব্যক্তি মূলত উপন্যাসের মজিদ চরিত্রকে ইঙ্গিত করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের 'অসাধু ব্যক্তি' 'লালসালু'র কোন চরিত্রটিকে ইঙ্গিত করে, বর্…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর