উদ্দীপকের বসির মিয়ার বড় বউয়ের সাথে 'লালসালু' উপন্যাসের রহিমা চরিত্রের তুলনা করো।
উত্তর: উদ্দীপকের বসির মিঞার বড় বউ 'লালসালু' উপন্যাসের রহিমার বিপরীত চরিত্র। 'লালসালু' উপন্যাসের মজিদের প্রথম স্ত্রী রহিমা। উপন্যাস জুড়ে স্বামীর কাছে অসহায় হয়ে থাকলেও তার চরিত্রের একটি স্বতন্ত্র মাধুর্য আছে। জমিলা যখন তার সতিন হিসেবে সংসারে আসে তখন তার মধ্যে জমিলাকে নিয়ে ঈর্ষা তৈরি হওয়ার কথা ছিল; কিন্তু উপন্যাসে সেটা দেখা যায় না। কারণ জমিলা তার কাছে সতিন হিসেবে বিবেচিত হয় না বরং তার মাতৃহৃদয়ের কাছে সন্তানতুল্য বলে বিবেচিত হয়। উদ্দীপকে বসির মিয়ার ছোট বউ রাহেলা। তার প্রতি বসিরের বড় বউয়ের আচরণ সহানুভূতিপূর্ণ ছিল না। উপরন্তু বড় বউ রাহেলাকে সারাদিন খাটাতো, ঠিকমতো খেতে-পরতে দিতো না। পাঠ্য উপন্যাসের রহিমা জমিলার প্রতি সন্তানতুল্য আচরণ করত, যদিও তারা সতিন ছিল। কিন্তু উদ্দীপকে সামাজিক গার্হস্থ্য জীবনের বাস্তব ছাপ দেখতে পাই আমরা। সেখানে দেখা যায়, রাহেলার প্রতি তার সতিনের নিষ্ঠুর আচরণ যা রহিমার সঙ্গে তাকে বৈসাদৃশ্যপূর্ণ করে তুলেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের বসির মিয়ার বড় বউয়ের সাথে 'লালসালু' উপন্যাসের রহিমা চরিত্র…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর