উদ্দীপকের পীর সাহেব 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের পীর সাহেব 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধি। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ কুসংস্কার, শঠতা, প্রতারণা ও অন্ধবিশ্বাসের প্রতীক। ধর্মকে ব্যবহার করে, সে মহব্বতনগর গ্রামে তার অপ্রতিহত ক্ষমতা প্রতিষ্ঠা করেছে। তার প্রতিষ্ঠিত মাজারে লোক জমায়েত করে ধর্মপালনের ব্যবস্থা করে সে। মাজারে সমবেত সকলের মাঝে বসে সে জিকির শরু করে। জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে পড়ে। সেসময় তার ভেতর থেকে বিচিত্র আওয়াজ আসতে থাকে। দেহ বারবার ঝুঁকে আসে যেন খোদার সন্নিকটে চলে গেছে সে। গ্রামের সরল মানুষ এ অবস্থায় তাকে নিয়ে ব্যস্ত হলেও তার এই ব্যাপারটি মূলত ভণ্ডামি। উদ্দীপকে পীর সাহেবকেও ওয়াজ করার সময় মজিদের অনুরূপ অবস্থায় দেখা যায়। ওয়াজ করতে করতে তিনি খোদার নৈকট্য লাভ করেছেন তা বোঝাতেই এ আয়োজন। আর এই আয়োজনে তার মুরিদরা অন্ধবিশ্বাসের কারণে তাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়। মূলত নিজের অপ্রতিহত ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই এরকম আচরণ করে উদ্দীপকের পীর সাহেব। উপন্যাসের মজিদও একইভাবে মানুষেকে প্রতারিত করতে অনুরূপ কাজ করে। প্রচলিত বিশ্বাস কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারার প্রভু হতে চায়। প্রতিষ্ঠার লোভে তার মতোই প্রতারণার আশ্রয় নেন উদ্দীপকের পীর সাহেব। সেদিক বিবেচনায় উদ্দীপকের পীর সাহেব 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের পীর সাহেব 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি? আলো…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর