উদ্দীপকের মুনির চরিত্রটি 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের মুনির চরিত্রটি 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের কথা মনে করিয়ে দেয়। 'লালসালু' উপন্যাসের আক্কাস ধর্মান্ধতার খোলস থেকে বেরিয়ে আধুনিক শিক্ষার আলোকে নিজের গ্রামকে আলোকিত করতে চায়। সে মহব্বতনগর গ্রামের মোদাব্বের মিঞার ছেলে। বহুদিন বাইরে পড়ালেখা করে নিজ গ্রামে ফিরে এসেছে। করিমগঞ্জ স্কুলে যা পড়েছে এবং তামাক বা পাটের আড়তে চাকরি করে যা শিখেছে তার ওপর নির্ভর করেই সে নিজ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। আক্কাসের এই যুগোপযোগী ও সাহসী উদ্যোগ আমরা উদ্দীপকের মুনিরের মাঝে দেখতে পাই। বটতলী গ্রামের লোকেরা উপন্যাসের মহব্বতনগর গ্রামের লোকদের মতো একই মনোভাবাপন্ন। অর্থাৎ দুই গ্রামের লোকেরাই অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। কিন্তু উদ্দীপকের মুনির আলোচ্য উপন্যাসের আক্কাসের মতো শিক্ষিত। তাই শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে গ্রামের মানুষকে শিক্ষার আলো দিতে উদ্যোগী হয় মুনির ও আক্কাস। দুজনেই উদ্যোগী হয়ে গ্রামে বিদ্যালয় স্থাপন করতে চায়। অর্থাৎ চিন্তা-চেতনা ও কর্মকাণ্ডে উদ্দীপকের মুনির আলোচ্য উপন্যাসের আক্কাসের কথাই স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মুনির চরিত্রটি 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের কথা মনে ক…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর