উদ্দীপকের ফয়সাল 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের ফয়সাল 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'লালসালু' উপন্যাসের আক্কাস মোদাব্বের মিঞার ছেলে। সে করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করে কিছুদিন পাট বা তামাকের আড়তে চাকরি করে পয়সা জমিয়েছিল। যেহেতু মহব্বতনগর গ্রামে শুধু মস্তবের পড়া চলে তাই সে গ্রামবাসীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে এখানে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ ভাবে যে, এতে গ্রামবাসীর ওপর তার যে প্রভাব তা ক্ষুণ্ণ হতে পারে। তাই মজিদ সালিশ বসিয়ে আক্কাসের উদ্যোগকে থামিয়ে দেয়। উদ্দীপকের ফয়সাল 'লালসালু' উপন্যাসের আক্কাসের প্রতিনিধি। সে শহর থেকে এমএ পাস করে নিজ গ্রামে ফিরে আসে। তার মধ্যে আক্কাসের মতোই নিজ গ্রামবাসীকে শিক্ষিত করার ইচ্ছা জাগ্রত হয়। কিন্তু সেও উপন্যাসের আক্কাসের মতোই বাধার সম্মুখীন হয়। তাকে বাধা দেয় গ্রামের মাতব্বর রজত মিয়া। আলোচ্য উপন্যাসের আক্কাসকে বাধা দিয়েছিল মজিদ। উদ্দীপকের ফয়সাল স্বার্থবাদী মানুষের কাছে হেরে যায়, যা উপন্যাসের আক্কাসের ক্ষেত্রেও ঘটেছিল। নিজেদের সৎ উদ্দ্যোগ ও বাধা পাওয়ার দিক দিয়ে উদ্দীপকের ফয়সাল 'লালসালু' উপন্যাসের আক্কাসের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের ফয়সাল 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর