"উদ্দীপকের রাহেলা এবং 'লালসালু' উপন্যাসের জমিলার জীবনচিত্র এক সুতায় গাঁথা"- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: 'লালসালু' উপন্যাসে জমিলা পরিস্থিতির শিকার এক অসহায় ও নির্যাতিতা নারী। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলা। নিঃসন্তান মজিদের সন্তান কামনাসূত্রে জমিলার আগমন ঘটে। প্রথম দর্শনে স্বামীকে তার ভাবী শ্বশুর বলে প্রতীয়মান হয়েছিল। অভাবের তাড়নায় এই অসংগতিপূর্ণ সম্পর্ককে মেনে নিয়ে শ্বশুরবাড়িতে আসতে হয় জমিলাকে। উদ্দীপকের রাহেলা দারিদ্র্যের শিকার এক অসহায় নারী। অভাবের কারণে তাকে সতিনের সংসারে আসতে হয়। আর তার অবশ্যম্ভাবী পরিণাম হিসেবে তার কপালে জোটে সতিনের অত্যাচার ও নিপীড়ন। 'লালসালু' উপন্যাসের জমিলা অবশ্য এক্ষেত্রে কিছুটা সহানুভূতি পেয়েছে। কারণ নিঃসন্তান সতিনের কাছে জমিলা মাতৃতুল্য আচরণ পেয়েছে। উভয়েই পরিস্থিতির কারণে অসমবয়সী বরের সঙ্গে বিয়েকে মেনে নিতে বাধ্য হয়। তাছাড়া স্বামীর বাড়ি এসেও তাদেরকে নানামুখী নির্যাতন ও বিড়ম্বনার শিকার হতে হয়। উপন্যাসের জমিলার স্বামী প্রতিষ্ঠাকামী মজিদ স্বার্থপরতা, প্রতিপত্তি ও শোষণের প্রতিভূ। একই ধরনের লালসার উপস্থিতি বসিরের চরিত্রে লক্ষণীয়। কিন্তু উদ্দীপকের রাহেলা ও আলোচ্য উপন্যাসের জমিলা কেউই স্বামীদের এই অন্যায় অপকর্মকে সমর্থন করে না বরং দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করে। সেদিক বিবেচনায় যথার্থই উদ্দীপকের রাহেলা এবং 'লালসালু' উপন্যাসের জমিলার জীবনচিত্র এক সুতায় গাঁথা।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের রাহেলা এবং 'লালসালু' উপন্যাসের জমিলার জীবনচিত্র এক সুতায়…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর