উদ্দীপকের সাগরের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাদৃশ্য দেখাও।
উত্তর: একজন প্রগতিশীল ও সচেতন মানুষ হিসেবে উদ্দীপকের সাগরের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাদৃশ্য প্রতীয়মান হয়। 'লালসালু' উপন্যাসের আক্কাস সচেতন একজন মানুষ। তাই শিক্ষার আলো দিয়ে গ্রামের মানুষকে মজিদের প্রতি অন্ধবিশাস থেকে বাঁচাতে চায় সে। আক্কাস মজিদের মাজারকেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরিয়ে আনতে চায় মহব্বতনগর গ্রামের মানুষদের। কিন্তু মজিদ কূটকৌশলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে চুরমার হয়। এমনকি তাকে গ্রাম ছাড়তে হয়। উদ্দীপকের সাগর আক্কাসের মতোই সচেতন ও সাহসী চরিত্র। শিক্ষিত তরুণ বলেই সে কদম আলীর প্রতারণার বিষয়টি বুঝতে পারে। আর তাই গ্রামের মানুষকে সে বাঁচাতে চায় উপন্যাসের আক্কাসের মতোই। এজন্য এলাকার তরুণদের সুসংগঠিত করে কদম আলিকে হঠাতে চেষ্টা করে সে। যেমন করে আক্কাস মক্তব শিক্ষার পাশাপাশি মহব্বতনগর গ্রামের মানুষদের মাঝে আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিল। কিন্তু মজিদের চক্রান্তের কারণে উদ্দীপকের সাগরের মতো সফল হতে পারেনি আক্কাস। কিন্তু চরিত্র, চেতনা ও উদ্যোগে আক্কাস ও সাগর সাদৃশ্যপূর্ণ চরিত্র।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের সাগরের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাদৃশ্য দেখাও।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর