উদ্দীপকের গ্রামবাসীর সাথে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষদের কীরূপ সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? আলোচনা করো।
উত্তর: সরলতার কারণে প্রতারণার শিকার হওয়ার দিক থেকে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগরবাসীর সাথে উদ্দীপকের গ্রামবাসীর মিল খুঁজে পাওয়া যায়। আলোচ্য উপন্যাসে বর্ণিত মহব্বতনগর গ্রামের মানুষেরা ধর্মান্ধও কুসংস্কারাচ্ছন্ন। তবে, পরিশ্রমী হওয়ায় তাদের ফসলের অভাব হয় না। কিন্তু প্রাকৃতিক দূর্যোগের সময় তারা দিশেহারা হয়ে গিয়ে একমনে খোদাকে স্মরণ করে। গ্রামবাসীর এ ধর্মবিশ্বাসকে পুঁজি করে শস্যহীন অঞ্চল থেকে আগত মজিদ নিজের স্বার্থসিদ্ধির জন্য মাজারে মানত করার কথা বলে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সহজ-সরল সেইসব মানুষ মজিদকে বিশ্বাস করে তার কথা মান্য করে। এ কারণে কোনো বিপদ হলে তারা মজিদের কাছে সাহায্য কামনা করে। উদ্দীপকের হিজলতলী গ্রামের মানুষগুলো পরিশ্রমী হওয়ায় তাদের ধানের অভাব নেই। যারা অভাবে আছে তাদেরও দুঃখ-কষ্টে থাকার কথা শোনা যায় না। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময় তারা গাজীপীর বা বদরপীরের সাহায্য কামনা করে। আর প্রতারক শ্রেণীর এই মানুষেরা গ্রামবাসীর ধর্মবিশ্বাস ও সরলতার সুযোগে প্রতিনিয়ত ধর্মের দোহাই দিয়ে তাদের ঠকায়। উদ্দীপকের গ্রামের মানুষগুলোর এরূপ চিন্তা-চেতনা ও জীবনযাপনের দিকটি মহব্বতনগর গ্রামের মানুষের অনুরূপ। তাই বলা যায়, সরলমন ও ধর্মবিশ্বাসী হওয়ায় ভন্ড ধার্মিকদের কাছে ঠকে যাওয়ার দিক দিয়ে হিজলতলীর মানুষ ও মহব্বতনগর গ্রামবাসীর সাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের গ্রামবাসীর সাথে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মান…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর