'মূর্খ গ্রামবাসী আর স্বার্থবাদী মানুষের কাছে সত্যের অপমৃত্যু ঘটে'- উক্তিটি 'লালসালু' উপন্যাসের আলোকে বিচার করো।
উত্তর: মূর্খ গ্রামবাসী আর স্বার্থবাদী মানুষের কাছে সত্যের অপমৃত্যু ঘটে'- উক্তিটি 'লালসালু' উপন্যাসের আলোকে যথার্থ। 'লালসালু' উপন্যাসে ভণ্ড ধর্মব্যবসায়ী মজিদ অজ্ঞাত একটি কবরকে মাজার হিসেবে প্রতিষ্ঠিত করে। তার এই ভণ্ডামি অজ্ঞ ও মর্থ গ্রামবাসী বুঝতে পারে না। তারা মজিদের কথা বিশ্বাস করে মাজারে মানত করে দান-সদকা হিসেবে টাকা দেয়। মাজারে প্রাপ্ত অর্থই মজিদের আয়ের প্রধান উৎস। এজন্যই গ্রামবাসীকে শিক্ষিত ও সচেতন করার জন্য আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে মজিদ তাকে অপমান করে। ফলে আক্কাস মহব্বতনগর থেকে চলে যেতে বাধ্য হয়। স্বার্থবাদী মজিদ মাজার সম্পর্কে লোকের মনে ভয় ঢুকিয়ে ধর্মের মূল সত্য থেকে তাদের দূরে সরিয়ে রাখে। উদ্দীপকের পলাশপুর গ্রামের শিক্ষিত যুবক ফয়সাল। এলাকার উন্নয়ন করার লক্ষ্যে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে সে গ্রামবাসীকে শিক্ষার আলোয় আলোকিত করতে চায়। গ্রামের স্বার্থবাদী মাতব্বর রজত মিয়া নিজের প্রভাব ক্ষুণ্ণ হওয়ার ভয়ে ফয়সালকে অপমান করে গ্রাম ছাড়তে বাধ্য করে। কিন্তু মূর্খ গ্রামবাসী নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য ফয়সালকে তার কাজে কোনো সহযোগিতা করে না। ফলে তার উদ্যোগ শুরুতেই বিনষ্ট হয়। আলোচ্য উপন্যাস ও উদ্দীপকে দেখা যায়, গ্রামীণ জীবনে যুগযুগ ধরে শেকড়-গাড়া কুসংস্কার ও অন্ধবিশ্বাসের সাথে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের ফয়সাল দু'জনেই নিজ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু আক্কাসের মহব্বতনগর গ্রামে নিজের প্রভাব প্রতিষ্ঠা করে অন্ধবিশ্বাসের জাল বিছিয়ে রেখেছিল মজিদ। তার ভণ্ডামি ও দাপটের কারণে আক্কাসের গ্রামবাসীকে শিক্ষত করার স্বপ্ন আলোর মুখ দেখে না। স্বার্থের কাছে পরাজিত হয় তার সৎ উদ্দেশ্য। তেমনিভাবে, উদ্দীপকের সরল গ্রামবাসীর জীবনেও তার ব্যতিক্রম ঘটেনি। তাই উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে বলা যায়, মূর্খ গ্রামবাসী আর স্বার্থবাদী মানুষের কাছে সত্যের অপমৃত্যু ঘটে- মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'মূর্খ গ্রামবাসী আর স্বার্থবাদী মানুষের কাছে সত্যের অপমৃত্যু ঘটে'- …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর