উদ্দীপকের মতিন ও 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর মধ্যে বিদ্যমান সাদৃশ্য নির্ণয় কর।
উত্তর: 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারীর নিঃসন্তান স্ত্রী আমেনার প্রতি ভালোবাসা ও পীরের অলৌকিকতায় বিশ্বাসের দিকটি প্রতিফলিত হয়েছে। 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারীর স্বামীভক্ত ও ধর্মভীরু স্ত্রী আমেনা। পনেরো বছর সংসার করার পরও সে নিঃসন্তান। তাই খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানুবিবির সন্তান জন্ম দেওয়ার বিষয়টি তার মাঝে হতাশা তৈরি করে। সন্তান লাভের আশায় আমেনা বিবি খালেক ব্যাপারীকে আওয়ালপুরের পীরের নিকট থেকে পানিপড়া এনে দিতে বলে। তাই খালেক ব্যাপারী তার দ্বিতীয় স্ত্রীর ছোট ভাই ধলা মিয়াকে পানি পড়া আনতে আওয়ালপুরের পীরের কাছে পাঠাতে চায়। এ বিষয়টির মাধ্যমে স্ত্রী আমেনার প্রতি খালেক ব্যাপারীর ভালোবাসা ও পীরের প্রতি বিশ্বাস প্রকাশিত হয়েছে। উদ্দীপকের দম্পতি মতিন ও খাইরুনের বিয়ের পাঁচ বছর পরেও সন্তান হয় না। তাই তারা বিভিন্ন জায়গায় কবিরাজের সন্ধান করে। অনেক খোঁজাখুঁজির পর তারা হেকমত কবিরাজের সন্ধান পায়। সন্তান লাভের আশায় ব্যাকুল মতিন স্ত্রীকে নিয়ে কবিরাজের শরণাপন্ন হয়। এতে স্ত্রী খাইরুনের প্রতি মতিনের ভালোবাসা প্রকাশ পাওয়ার পাশাপাশি কবিরাজের প্রতি বিশ্বাসের দিকটি ফুটে উঠেছে। এরূপ মনোভাব 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপরীর মাঝেও পরিলক্ষিত হয়। অতএব বলতে পারি, উভয়ের নিঃসন্তান স্ত্রীর প্রতি ভালোবাসা ও তাদের সন্তান লাভের আকাঙ্ক্ষা পূরণের জন্য পীরের শরণাপন্ন হওয়ার দিকটি উদ্দীপকের মতিন ও খালেক ব্যাপারীর মাঝে সাদৃশ্য তৈরি করেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মতিন ও 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর মধ্যে বিদ্যমান…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর