• "মতিন মণ্ডলের মানসিক পরিবর্তন যেন কবির সম্পূর্ণ পৃথিবী নির্মাণের সহায়ক"- উদ্দীপক এবং 'প্রতিদান' কবিতার ভাববস্তু বিশ্লেষণ করলে এ বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
• যুগ যুগ ধরে মানুষ একে অন্যের সাহায্যে এগিয়ে এসেই জগতের শান্তি স্থাপন করেছে। অন্যের জন্য নিঃস্বার্থভাবে কল্যাণকর কাজ করা মানুষের অন্যতম একটি মানবিক গুণ।
• উদ্দীপকের ভাববস্তু পর্যালোচনা করলে দেখা যায়, প্রথমে মতিন মন্ডল নিষ্ঠুরতম আচরণ করলেও বজলুর সততায় তার আচরণের মধ্যে ভাবান্তর ঘটে এবং তার নিষ্ঠুরতম আচরণের জন্য অনুতপ্ত হয় সে। 'প্রতিদান' কবিতার মধ্যে কবি সমাজ-সংসারে বিদ্যমান হিংসা, বিভেদ, হানাহানি প্রভৃতি নেতিবাচকতা থাকা সত্ত্বেও প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত করেছেন একটি সুন্দর, নিরাপদ ও প্রীতিময় পৃথিবী সৃষ্টির আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষার বাস্তবায়নে উদ্দীপকের মতিন মণ্ডলের মতো মানসিক পরিবর্তন অন্যতম সহায়ক হিসেবে কাজ করে।
• 'প্রতিদান' কবিতায় কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে তার উপকার করার মধ্য দিয়ে পৃথিবীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে চেয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকের মতিন মণ্ডলের মানসিক পরিবর্তন যেন কবির ভালোবাসাপূর্ণ পৃথিবী নির্মাণের অন্যতম সহায়ক।