• 'রওশন আরা যেন কবি ভাবনার প্রতিচ্ছবি'- উক্তিটি যথার্থ।.
• মানব-কল্যাণ সাধনই প্রকৃত মানবধর্ম। মানুষ একে অন্যের সাহায্যে এগিয়ে এসেই জগতে শান্তি স্থাপন করে। মানব-কল্যাণে আত্মনিয়োগ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত।
• উদ্দীপকে কলেজ শিক্ষিকা রওশন আরা গ্রামের মানুষের বিপদের দিনে তিনি সবসময় পাশে থাকেন। এমনকি জব্বার আলী যে তার । ক্ষতি করার চেষ্টায় থাকে তার প্রতিও তিনি উদার। এই পরার্থপরতা ও প্রীতিময়তার চেতনাটিই 'প্রতিদান' কবিতার কবির ভাবনা। কবি মনে করেন, নিজের স্বার্থ, হিংসা, ক্ষোভ ভুলে গিয়ে পরার্থে বেঁচে থাকাতেই জীবনের সার্থকতা।
• 'প্রতিদান' কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছ থেকে আঘাত যন্ত্রণা পেয়েও তিনি মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তার পরার্থপরতাকে নির্দেশ করে। এ বিষয়গুলো উদ্দীপকে রওশন আরার মাঝে প্রতিফলিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।