"যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান"- ব্যাখ্যা কর।
উত্তর: • "যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,/আমি দেই তারে বুকভরা গান" বলতে কবি হৃদয়ের সমস্ত ভালোবাসা পরার্থে নিবেদন করাকে বুঝিয়েছেন। • 'প্রতিদান' কবিতায় ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে। এখানে প্রতিকূল অবস্থাতেও কবি মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চেয়েছেন। মানুষের কাছ থেকে আঘাত পেয়েও মানুষকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছেন। কেউ যদি কবিকে বিষে-ভরা বাণ দেয় কবি তাকে বুকভরা গান তথা তাকে হৃদয় উজাড় করে ভালোবাসা দেবেন। প্রশ্নোক্ত চরণদ্বয়ে এ কথাই বলা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
"যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর