• উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি।- মন্তব্যটি যথার্থ।
• ভালো ও মন্দ উভয় বৈশিষ্ট্যের মানুষই এ সংসারে বিদ্যমান। মন্দ মানুষ সব সময় অন্যের কষ্টের কারণ হয়। আর ভালো মানুষ সহমর্মিতা, উদারতা, ক্ষমাশীলতা ও সুচেতনা অন্যের মধ্যে ছড়িয়ে দেন; অন্যের কল্যাণে নিবেদিত থাকেন।
• উদ্দীপকের বিষদাতা হাসানকে হত্যার উদ্দেশ্যে বিষদান করে, এমন একজন উদার ও মহৎ মানুষ বিষদাতার মতো নিষ্ঠুর মানুষের হীন আচরণের শিকার হন। এমনই নিষ্ঠুর আচরণ 'প্রতিদান' কবিতার কবির সঙ্গে করার কথা প্রকাশ পেয়েছে। সেখানে একশ্রেণির মানুষের কথা বলা হয়েছে যারা কবির ঘর ভেঙেছে, কবির বুকে আঘাত করেছে, কবিকে দিয়েছে বিষে ভরা বাণ, নিষ্ঠুর বাক্যে কবিকে জর্জরিত করেছে।
• উদ্দীপক ও 'প্রতিদান' কবিতা উভয় ক্ষেত্রেই মানুষের নিষ্ঠুর ও অমানবিক আচরণের দিকটি ফুটে উঠেছে, যারা তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে অন্যকে কষ্ট দিয়েছে। অন্যায়ভাবে আঘাত করেছে। তাই বলা যায়, উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি।