শেয়ারFacebookWhatsApp

মাতুলালয় অর্থ কী?

উত্তর: মামার বাড়ি।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

মাতুলালয় অর্থ কী?

উদ্দীপক

প্রথম অংশ কারো ক্ষতি না হলে আমার লাভ হবে কীভাবে? দখল করে দাঙ্গা লাগাতে না পারলে আশপাশ কীভাবে আমার হবে। আমি আমারটা ষোলআনা চাই, তাতে কেউ পথের ভিখারি হলে হোক। দ্বিতীয় অংশ তেমনি করে মোরাও সবে পরের ভাল করব ভবে মোদের সেবায় উঠবে হেসে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

মামার বাড়ি।

উত্তর

'আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।'- কবির এ বোধের কারণ হলো পরার্থপরতা। পৃথিবীতে মানুষেরা কেবলই নিজের স্বার্থচিন্তায় মগ্ন থাকে। এতে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু কবি পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য হিসেবে দেখতে চেয়েছেন। প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টি করতে চেয়েছেন। তিনি পরার্থপরতার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে চেয়েছেন। তাই তিনি অনিষ্টকারীর উপকার করার লক্ষ্যে প্রশ্নোক্ত কথাটির প্রকাশ ঘটিয়েছেন।

উত্তর

উদ্দীপকে প্রথম অংশে আমি 'প্রতিদান' কবিতার স্বার্থপর শ্রেণীর মানুষের প্রতিনিধি। সমাজের কিছু মানুষ আছে যারা মানুষের অশান্তি সৃষ্টি করে বেড়ায় । কিভাবে মানুষের ক্ষতি করবে, কিভাবে নিজের স্বার্থ হাসিল করবে সেটা নিয়েই তাদের সুখ শান্তি। খুবই অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করতে চেয়েছেন কিন্তু অনিষ্টকারী মানুষের ক্ষতি করেই দাঁড়াবে। যেটা উদ্দীপকে ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায়, কারো ক্ষতি আমার লাভ হবে দখল করে দাঙ্গা লাগাতে না পারলে আশেপাশে তার হবে না । তার ষোল আনা চাই তাতে কেউ পথের ভিখারি হলেও হবে । এখানে অনিষ্টকারীর স্বার্থ হাসিলের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ধরনের মানুষ নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারে না। কোভিদ মতো যদি এসব মানুষদেরকে পরার্থপরতার প্রতিদান না দেওয়া হয় তাহলে এরা পার পেয়ে যাবে।

উত্তর

উদ্দীপকে দ্বিতীয় অংশ প্রতিদান কবিতার পরার্থ-পরতাকে সমর্থন করে উক্তিটি যথার্থ। প্রতিদান কবিতায় দেখা যায়, কবিতায় ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থ-পরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনে সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কোভিদ কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতময় এক পরিবেশ। সৃষ্টির আকাঙ্ক্ষা কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করে নি বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। উদ্দীপকের দ্বিতীয় অংশে পরের ভালো করার মন মানসিকতার কথা ব্যক্ত হয়েছে যাতে মানুষের সেবায় তার মুখে হাসি ফোটে । সে যেন কষ্ট না পায় সে কথাই ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে উদ্দীপকের দ্বিতীয় অংশ পরার্থপরতার দিকটি তুলে ধরা হয়েছে।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদানকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।