"আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"-ব্যাখ্যা কর।
উত্তর: "আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"-কবিকে যে ব্যক্তি পর করে দিয়েছে তিনি তাকে আপন করে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে এ উক্তিটি করেছেন। 'প্রতিদান' কবিতায় কবি যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক প্রতিদান দেওয়ার কথা বলেছেন। তিনি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ না হয়ে শত্রুকে ভালোবাসা উপহার দিয়েছেন। যে কবির ঘর ভেঙে কবিকে পর করে দিয়েছে কবি তাকে আপন করে নেওয়ার জন্য পথে পথে ঘুরেছেন। তিনি অনিষ্টকারী বা শত্রুকে প্রতিদানে ভালোবাসা উপহার দিয়ে এক সুন্দর ও প্রীতিময় পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
"আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"-ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর