শেয়ারFacebookWhatsApp

কবির বুকে যে কবর বেঁধেছেন কবি তার জন্য কী করেন?

উত্তর: কবির বুকে যে কবর বেঁধেছেন কবি তার বুকে ভালোবাসায় রঙিন ফুলের বাগান রচনা করেন। 'প্রতিদান' কবিতায় কবি একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ। তিনি অত্যন্ত মহানুভব ও ক্ষমাশীল। কেউ তাকে আঘাত করলে, কবি তাকে প্রতিঘাত করেন না। যারা কবির ক্ষতি করেছেন, কবিকে বিষেভরা কথায় যন্ত্রণা দিয়ে তাঁর হৃদয়কে ক্ষতবিক্ষত করেছেন, যারা কবির হৃদয়ে কবর রচনা করেছেন- কবি তাদের হৃদয়ে রঙিন ফুলের সোহাগ জড়ানো বাগান তৈরি করেন, অর্থাৎ তাদের ভালোবাসায় ভরিয়ে দেন।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

কবির বুকে যে কবর বেঁধেছেন কবি তার জন্য কী করেন?

উদ্দীপক

বৈষ্ণব সেইজন পাশে থাকে আজীবন পরের বেদন-ব্যথা জান রে পরের তরে শত উপকারে গর্ব থাকে না কোনোখানে রে সকল লোকের বন্দনায় রত নিন্দা কথা না জান রে মিথ্যা বচন ভুলে, না দেখে চোখ তুলে অন্যের সম্পদ পানে রে, এ জীবন লোভ আর শঠতা রোহিত কাম-ক্রোধ নিবারণ রে।

Rajshahi · 2025

উত্তর

'প্রতিদান' কবিতাটি জসীমউদ্দীনের 'বালুচর' কাব্যগ্রন্থের অন্তর্গত।

উত্তর

কবির বুকে যে কবর বেঁধেছেন কবি তার বুকে ভালোবাসায় রঙিন ফুলের বাগান রচনা করেন। 'প্রতিদান' কবিতায় কবি একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ। তিনি অত্যন্ত মহানুভব ও ক্ষমাশীল। কেউ তাকে আঘাত করলে, কবি তাকে প্রতিঘাত করেন না। যারা কবির ক্ষতি করেছেন, কবিকে বিষেভরা কথায় যন্ত্রণা দিয়ে তাঁর হৃদয়কে ক্ষতবিক্ষত করেছেন, যারা কবির হৃদয়ে কবর রচনা করেছেন- কবি তাদের হৃদয়ে রঙিন ফুলের সোহাগ জড়ানো বাগান তৈরি করেন, অর্থাৎ তাদের ভালোবাসায় ভরিয়ে দেন।

উত্তর

"যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ/আমি দেই তারে বুকভরা গান।"- কবিতার এই পঙ্ক্তির সঙ্গে উদ্দীপকের 'পরের বেদনা-ব্যথা জান রে' পঙ্ক্তির সাদৃশ্য রয়েছে। 'প্রতিদান' কবিতায় কবি সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হয়েও প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এ কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানরের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছে আঘাত পেয়েও তিনি মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতাকে নির্দেশ করে। উদ্দীপকে বলা হয়েছে- যিনি আজীবন মানবসেবায় মানুষের পাশে থাকেন, পরের বেদনা-ব্যথা জানেন, অন্যের শত উপকার করেও যাঁর গর্ব থাকে না তিনিই প্রকৃত বৈষ্ণব। 'প্রতিদান' কবিতায়ও কবি ভালোবাসাপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনিষ্টকারীর উপকার করতে প্রস্তুত। কবি উদারচিত্তে মানুষকে ক্ষমা করে, ভালোবাসা দিয়ে তাঁদের কূল বাঁধেন। যাতে তারা সমাজে প্রতিহিংসা ছড়াতে না পারে। এ দিকটি কবিতার উক্ত পঙ্ক্তির সঙ্গে উদ্দীপকের 'পরের বেদন-ব্যথা জান রে' পঙ্ক্তির যোগসূত্র তৈরি করেছে।

উত্তর

"ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার মূল বক্তব্য অভিন্ন।”- মন্তব্যটি যথার্থ কেননা উভয় কবিতার মূল সুর পরার্থপরতা। প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। স্বার্থপর নিষ্ঠুর মানুষ তাঁর ক্ষতি করলেও তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং আগলে রেখেছেন। মানুষের মঙ্গলচিন্তা ছাড়া তিনি কখনো নিজের কথা ভাবেননি, তিনি অত্যন্ত সহিষ্ণু, উদার ও মানবিক। উদ্দীপকে বলা হয়েছে প্রকৃত বৈষ্ণব হওয়া সহজ কথা নয়। অন্যের সুখে-দুঃখে আজীবন পাশে থেকে, অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রেখে, লোভ-শঠতা ভুলে তবেই বৈষ্ণব হতে হয়। আর কখনো উপকারের প্রতিদান আশা করা বৈষ্ণবের ধর্ম নয়। উদ্দীপকে প্রকৃত বৈষ্ণব হওয়ার যে প্রক্রিয়া বর্ণিত হয়েছে তার মূল সুর পরার্থপর মানসিকতা অর্জন। 'প্রতিদান' কবিতার কবিও পরার্থপরতার মাঝেই প্রকৃত সুখ ও জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানির বিপরীতে কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা, কবি জানেন, ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারেন সুন্দর, নিরাপদ পৃথিবী। তাই বলা যায় যে, ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার মূল বক্তব্য অভিন্ন।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদানRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

  • বুকে
  • ঘরের পাশে
  • বাগানে
  • হৃদয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

  • ত্যাগে
  • ক্ষমাশীলতায়
  • ক্ষমতায়
  • প্রতিদানে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • রংপুর
  • ফরিদপুর
  • গাজীপুর
  • নাটোর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

  • পথে পথে আমি ফিরি তার লাগি
  • পথের ঘাটে আমি ফিরি আর লাগি
  • পথ হতে পথে ফিরি তার লাগি
  • পথে পথে ফিরি তার লাগি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

  • অনুকম্পা
  • ঘৃণা
  • সোহাগ
  • করুণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

  • ভালোবাসা
  • ক্ষমা
  • দয়া
  • উদারতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

  • দীঘল
  • জ্যোৎস্নাশোভিত
  • অন্ধকারাচ্ছন্ন
  • মেঘাচ্ছন্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

  • মৃত্যুফাঁদ তৈরি করেন
  • কণ্টকশয্যা তৈরি করেন
  • দীঘল রজনী জাগেন
  • ঘর বাঁধেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

  • কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

  • নিঝুম রাত
  • ঘুম হারিয়ে গেছে
  • নির্ঘুম রাত
  • আনন্দময় রাত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

  • ক্ষুদ্র স্বার্থ
  • ব্যক্তিগত স্বার্থ
  • মায়ের স্বার্থ
  • বৃহৎ স্বার্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।