'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত থাকলেও উপন্যাসের রহিমার মাতৃহৃদয় মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলার সান্নেধ্যে কিছুটা পরিতৃপ্তি লাভ করেছে। 'লালসালু' উপন্যাসের মাজার ব্যবসায়ী শঠ মজিদের প্রথম স্ত্রী রহিমা। মাজার ও স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে তার। কিন্তু সন্তান না থাকায় তার মনের মধ্যে একটা দুঃখবোধ কাজ করত। রহিমার সন্তান জন্ম দিতে না পারাকে কেন্দ্র করে মজিদ দ্বিতীয়বার বিয়ে করে জমিলাকে ঘরে তোলে, কিন্তু রহিমা অল্প বয়েসী জমিলাকে সতিন না ভেবে তার অন্তরে জমিলার প্রতি সন্তানবাৎসল্য জেগে ওঠে। উদ্দীপকের মরিয়মের মধ্যে শাশ্বত বাঙালি নারীর সকল গুণের বিস্তার লক্ষ করা যায়। তিনি স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় কাটান। কিন্তু তার জীবনেও ছিল সন্তান প্রাপ্তির অপূর্ণতা। একারণে মাঝে মাঝে মরিয়ম নিজেকে বড় একলা মনে করেন। গফুর তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারেন এবং নিজেও কষ্ট পান। 'লালসালু' উপন্যাসে বর্ণিত হয়েছে রহিমার সাথে মাজারের খাদেম মজিদের দীর্ঘদিনের সংসার জীবনের কথা। স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে সহধর্মিণী রহিমার। কিন্তু হঠাৎ করে অসুস্থতা ও বয়সের কারণে রহিমা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন সংসার যাপনের পর মজিদের মন আর স্ত্রীর প্রতি টানে না। দ্বিতীয়বার বিয়ে করে অল্প বয়সী মেয়ে জমিলাকে ঘরে আনে সে। নিঃসন্তান রহিমা কম বয়সী চঞ্চল জমিলার মাধ্যমে যেন নিজের মাতৃত্বকে অনুভব করে। জমিলার সঙ্গ তার সন্তানের অভাবকে অনেকটাই পূর্ণ করে দেয়। এদিক দিয়ে উদ্দীপকের মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর