'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মতে কাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই?- ব্যাখ্যা কর।।
উত্তর: ➤ 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মতে তারুণ্যের প্রতীক তরুণদের দেশ নেই, জাতি নেই, অন্য ধর্ম নেই। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের বৈশিষ্ট্য ও গরুত্ব তুলে ধরেছেন। তিনি এখানে যৌবনের মানবিক দিক তথা তারুণ্যের সেবাধর্মী মনোভাবের দিকটি তুলে ধরেছেন। তারুণ্যশক্তি মানুষের কলাণে নিবেদিত। তারা শব বহন করে, অনাহারীর জন্য খাদ্যের ব্যবস্থা করে, দুর্ভিক্ষ বন্যা-পীড়িতদের মুখে খাবার তুলে দেয়, রোগীর সেবা করে, পথে পথে গান গেয়ে দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, দুর্বলের পাশে বল হয়ে দাঁড়ায়, হতাশের বুকে আশা জাগায়। এসব কাজ করতে গিয়ে তারা ধর্ম, বর্ণ, জাতের ভিন্নতা বিচার করে না। তারা মানবধর্মের, তাই তাদের দেশ নেই, জাতি নেই, অন্য ধর্ম নেই। এ দিক বিচার করেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: যৌবনশক্তির অধিকারী তরুণদের দেশ নেই, জাতি নেই, অন্য ধর্ম নেই।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মতে কাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর