'যৌবনের গান' প্রবন্ধে 'আমার একমাত্র সম্বল' বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর: ➤ 'যৌবনের গান' প্রবন্ধে 'একমাত্র সম্বল' বলতে লেখক তরুণদের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা ও প্রত্যাশাকে বুঝিয়েছেন। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণদের প্রতি তার অনুরাগ ও প্রত্যাশার কথা বলেছেন। কারণ তারুণ্য সত্য ও ন্যায়ের পূজারি, উদার ও মহৎ, সাহসী ও অমিত শক্তির অধিকারী। সমাজে যা কিছু জীর্ণ সেগুলো ভেঙে নতুন করে গড়ার দুঃসাহস কেবল তরুণদেরই আছে। যুগে যুগে তারুণ্যশক্তিই নিজেদের মতো করে পৃথিবীকে গড়ে নিয়েছে। তারাই হতাশের বুকে আশা জাগিয়েছে। তারুণ্যশক্তি কর্মপ্রেরণার মাধ্যমে বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করে নিতে পারে। এসব কারণে তারুণ্যের প্রতি কবির অপরিসীম দরদ ও টান। তাই তারুণ্যশক্তিই তাঁর একমাত্র সম্বল। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে 'একমাত্র সম্বল' বলতে তরুণদের প্রতি লেখকের অপরিসীম ভালোবাসা ও । প্রত্যাশাকে বুঝিয়েছেন।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
'যৌবনের গান' প্রবন্ধে 'আমার একমাত্র সম্বল' বলতে লেখক কী বুঝিয়েছেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর