"রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত" কথাটির অর্থ কী? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ "রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত" কথাটির অর্থ হচ্ছে তিমিরবিদারী আলোর মতোই যৌবনের আবির্ভাব এবং তেজোদীপ্ত সূর্যের অন্তমিত হওয়ার মতোই তার সমাপ্তি। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তারুণ্যের জয়গান করেছেন। যৌবন হচ্ছে তারুণ্যের মূর্ত প্রতীক। এর আবির্ভাব অফুরন্ত প্রাণচঞ্চলতা ও দুর্বার উদ্দীপনা নিয়ে। এ কারণে তরুণরা মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সব বাধা পেরিয়ে এগিয়ে যায় মুক্তজীবনের পথে। আর দেশ ও জাতির জন্য তারা জীবন উৎসর্গ করে। প্রশ্নোক্ত লাইনের মাধ্যমে লেখক একথাই বোঝাতে চেয়েছেন। সারকথা: যৌবনের আবির্ভাব যেমন দুর্বার উদ্দীপনাময় তেমনই এর অন্তও অনুরূপ।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
"রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত" কথাটির অর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর