➤ যৌবন হলো এমন একটি সম্মোহনী শক্তি, যা মানবদেহে প্রাণচাঞ্চল্য আনে, মানুষের কর্মশক্তি বাড়ায়, মানুষকে অদম্য সাহসী করে তোলে এবং নতুনকে গ্রহণ করতে অনুপ্রেরণা জোগায়।
➤ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার এবং তা মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সব বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে। যৌবনের অন্য নাম তারুণ্য। তারুণ্য একটি স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। তরুণের মনে যদি শক্তি ও সাহস না থাকে তবে তাকে যুবক বলা যায় না। আর কারও মনে যদি শক্তি এবং সাহস থাকে তবে বৃদ্ধ হলেও সে যুবক। প্রকৃতপক্ষে এটিই হলো যৌবনের স্বরূপ।
সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের অদম্য সাহস, কর্মশক্তি, প্রাণচাঞ্চল্য ইত্যাদি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে।