শেয়ারFacebookWhatsApp

'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের কী কী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে?

উত্তর: ➤ যৌবন হলো এমন একটি সম্মোহনী শক্তি, যা মানবদেহে প্রাণচাঞ্চল্য আনে, মানুষের কর্মশক্তি বাড়ায়, মানুষকে অদম্য সাহসী করে তোলে এবং নতুনকে গ্রহণ করতে অনুপ্রেরণা জোগায়। ➤ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার এবং তা মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সব বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে। যৌবনের অন্য নাম তারুণ্য। তারুণ্য একটি স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। তরুণের মনে যদি শক্তি ও সাহস না থাকে তবে তাকে যুবক বলা যায় না। আর কারও মনে যদি শক্তি এবং সাহস থাকে তবে বৃদ্ধ হলেও সে যুবক। প্রকৃতপক্ষে এটিই হলো যৌবনের স্বরূপ। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের অদম্য সাহস, কর্মশক্তি, প্রাণচাঞ্চল্য ইত্যাদি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল

'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের কী কী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে?

উদ্দীপক

সালাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিজেদের অধিকার নিয়ে সবাই যখন আন্দোলন করে তখন সে হলে বসে বসে ভাবে আর। মনে মনে বলে, যা ব্যাটা; তোরা আন্দোলন কর, ফল আমরাই ভোগ করব। কোনো সাহসী কাজে কখনই সালামকে দেখা যায় না। এমনকি তার সামনে কেউ অন্যায় করলেও সে না দেখার ভান করে চলে যায়। নিজের স্বার্থ ছাড়া সে কিছু বোঝে না। বন্ধুদের সঙ্গে যখন সে আড্ডা দিতে যায় তখনো ভাবে এতে তার কী কী লাভ হবে। অর্থনৈতিকভাবে বেশ দ্বাবলম্বী হলেও মানসিকভাবে সে খুবই দীন। তার বন্ধুরা তাকে কোনোদিন কোনো ফকিরকে ভিক্ষা দিতেও দেখেনি। [রাজশাহী ক্যাডেট কলেজ]

উত্তর

মোহনিদ্রা শব্দের অর্থ আসক্তি বা মোহরূপ নিদ্রা, অচেতনতা, জড়তা।

উত্তর

➤ যৌবন হলো এমন একটি সম্মোহনী শক্তি, যা মানবদেহে প্রাণচাঞ্চল্য আনে, মানুষের কর্মশক্তি বাড়ায়, মানুষকে অদম্য সাহসী করে তোলে এবং নতুনকে গ্রহণ করতে অনুপ্রেরণা জোগায়। ➤ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার এবং তা মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সব বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে। যৌবনের অন্য নাম তারুণ্য। তারুণ্য একটি স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। তরুণের মনে যদি শক্তি ও সাহস না থাকে তবে তাকে যুবক বলা যায় না। আর কারও মনে যদি শক্তি এবং সাহস থাকে তবে বৃদ্ধ হলেও সে যুবক। প্রকৃতপক্ষে এটিই হলো যৌবনের স্বরূপ। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে তারুণ্যের অদম্য সাহস, কর্মশক্তি, প্রাণচাঞ্চল্য ইত্যাদি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে।

উত্তর

➤ উদ্দীপকের সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তির দিকটি বৈসাদৃশ্যপূর্ণ। ➤ দৈহিক শক্তি-সামর্থ্য নয়, মনের শক্তি দিয়ে যৌবন ও বার্ধক্যকে চিহ্নিত করতে হবে। বার্ধক্য মানে হলো মিথ্যা, পুরানো আর জীর্ণ। ফলে নতুন কিছু চিন্তা করা বা নব সৃষ্টিতে ত্যাগের বাসনা বার্ধক্যের ধারক-বাহকদের মনে আসে না। ➤ উদ্দীপকে সালাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিজেদের অধিকার নিয়ে সবাই যখন আন্দোলন করে তখন সে হলে বসে বসে কেবল ভাবে। কোনো সাহসী কাজে কখনই সালামকে দেখা যায় না। এমনকি তার সামনে কেউ অন্যায় করলেও সে না দেখার ভান করে চলে যায়। অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী হলেও মানসিকভাবে সে খুবই দীন। পক্ষান্তরে 'যৌবনের গান' প্রবন্ধে লেখক বলেন, দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সব বাধা পেরিয়ে এগিয়ে মুক্তজীবনের পথে। 'যৌবনের গান' প্রবন্ধে উল্লিখিত যৌবন ধর্মের এসব বৈশিষ্ট্যের বিপরীত মেরুতে উদ্দীপকের সালামের অবস্থান। সারকথা: যৌবনে মানুষ থাকবে প্রাণচঞ্চল কিন্তু ন্তু এই বিষয়টি উদ্দীপকের সালামের মধ্যে অনুপস্থিত যা আলোচ্য প্রবন্ধের সাথে অমিল।

উত্তর

➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের প্রশস্তি বন্দনা করতে গিয়ে যৌবন ও বার্ধক্যের স্বরূপও চিহ্নিত করেছেন। ➤ তারুণ্য মানেই নবশক্তির অনাবিল রূপ। সত্য প্রতিষ্ঠায় বা অন্যায় প্রতিরোধে তারা অকুতোভয় ভূমিকা নেয়। মানবতা তাদের মর্মস্পর্শী। পক্ষান্তরে বার্ধক্য মানে হলো মিথ্যা, পুরানো আর জীর্ণ। বার্ধক্য নব আগমনকে পছন্দ করে না, পুরানোর আরাধনা করে। ➤ উদ্দীপকে সালাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোনো সাহসী কাজে কখনই সালামকে দেখা যায় না। এমনকি তার সামনে কেউ অন্যায় করলেও সে না দেখার ভান করে চলে যায়। নিজের স্বার্থ ছাড়া সে কিছু বোঝে না। তার বন্ধুরা তাকে কোনোদিন কোনো ফকিরকে ভিক্ষা দিতেও দেখেনি। 'যৌবনের গান' প্রবন্ধানুসারে উদ্দীপকে সালামের এ চারিত্রিক বৈশিষ্ট্য বার্ধক্যের স্বরূপ। কেননা বার্ধক্যকে কোনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক পুরানোকে ধরে থাকা ভীতু মনমানসিকতাকে বার্ধক্য হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বার্ধক্য সম্পর্কে বলেছেন, বার্ধক্য তাই- যা পুরানোকে আঁকড়ে পড়ে থাকে। বৃদ্ধ তারাই যারা নবযাত্রার চলার ছন্দের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। বৃদ্ধ তারাই যারা নতুন সূর্যোদয় দেখেও ঘুম থেকে জাগে না। আর উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলোই বার্ধক্যের স্বরূপ। উপর্যুক্ত বৈশিস্টোর অধিকারী ব্যক্তিরাই বৃদ্ধ। উদ্দীপকের সালাম এমনই একজন বার্ধক্যের জীর্ণ ধ্বজাধারী। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে লেখক বার্ধক্য বলতে তাদের বুঝিয়েছেন যারা আসলে চিন্তা-চেতনায় পশ্চাৎপদ। বার্ধক্য আসলে মনে থাকে। সেটা শরীরের ফ্রেমে মাপা যায় না।
HSCBangla 1st Paperগদ্য : যৌবনের গান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?

  • মধ্যমণি
  • দলপতি
  • সহযাত্রী
  • পূজারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-

  • যৌবনের উচ্ছলতা
  • মানবকল্যাণে ব্রতী হওয়া
  • তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
  • গানের পাখির সাথে কবিতার তুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?

  • উদ্যম
  • ঔদার্য
  • মাতৃরূপ
  • সাধনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?

  • শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন
  • সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে
  • তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী
  • অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৮৯৯ সালে
  • ১৮৯০ সালে
  • ১৮৭৯ সালে
  • ১৮৮০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?

  • \[১৩০৬ ]
  • \[১৩০৪ ]
  • \[১৩০৫ ]
  • \[১৩০৩ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • বরিশাল
  • বর্ধমান
  • পাবনা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?

  • ফকির আহমদ
  • আমীর মাহমুদ
  • জালাল আহমদ
  • খলিল আহমদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?

  • সাবেরা খাতুন
  • জাহেদা খাতুন
  • আলেয়া খাতুন
  • খাদেজা খাতুন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?

  • ১৯১৬ সালে
  • ১৯১৭ সালে
  • ১৯১৮ সালে
  • ১৯১৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?

  • অষ্টম
  • সপ্তম
  • নবম
  • দশম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • সবুজপত্র
  • মাসিক সওগাত
  • ধূমকেতু
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফঅনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।