অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যুবকের কোন রূপটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: ➤ অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যুবকের যৌবনের গতিময় রূপটি প্রকাশ পেয়েছে। ➤ মানুষের যে জীবনে কোনো শঠতা, ভীরুতা, কুসংস্কার, পশ্চাৎপদ চিন্তাভাবনা নেই সেই জীবনই গতিময় যৌবনের প্রভায় উদ্ভাসিত। তারুণ্যদীপ্ত চেতনার পথ ধরেই মানুষ এ ধরনের জীবন অর্জন করতে পারে। ➤ উদ্দীপকের যুবকেরা গতিময় যৌবনের ধারক। তাদের মধ্যে বারুদের মতোই জাগ্রত বাসনা বিদ্যমান। অসত্য, অন্যায়কে রুখতে তারা কারাগার-ফাঁসিকে নির্ভয়ে অবজ্ঞা করে। জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে তারা উত্থত তরবারি হাতে নিতে পারে। ভীরতা, স্থিরতা তাদের চলার পথকে স্পর্শ করতে পারে না। তাদের মধ্যে অযাচিত বিনয় নেই। ধর্মভয়, লোকভয়কে তারা তুচ্ছ মনে করে। উদ্দীপকে এই যুবকদের বাষ্পীয় ইঞ্জিনে আবদ্ধ শক্তি বলা হয়েছে। এই বিষয়টি 'যৌবনের গান' প্রবন্ধে প্রতিফলিত তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে তরুণদের যে গতিময়তা রয়েছে তা এখানে প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, অনুচ্ছেদে যৌবনের গতিময় রূপটি 'যৌবনের গান' প্রবন্ধে প্রকাশ পেয়েছে। সারকথা: অনুচ্ছেদে যৌবনের গতিময় রূপটি 'যৌবনের গান' প্রবন্ধে 'প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যুবকের কোন রূপটি প্রকাশ পেয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর