"অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে"- মন্তব্যটির যৌক্তিক মূল্যায়ন কর।
উত্তর: ➤ "অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ। ➤ তরুণরা জগতে নির্মাণের প্রতিনিধি। তারুণ্যের দুর্বার গতিময়তা এবং প্রাণশক্তি তরুণদের অন্যতম বৈশিষ্ট্য। তারা অজেয়কে জয় করার দৃঢ় চেতনা নিয়ে সামনে এগিয়ে যায়। ➤ 'যৌবনের গান' প্রবন্দে লেখক যে যুবকদের কথা বলেছেন তারা চিন্তা-চেতনায় অগ্রসর। এখানে বয়সের ফ্রেমে তাদেরকে বাঁধা হয়নি। বার্ধক্যের মোড়কের মধ্যেও থাকে সূর্যের মতো প্রদীপ্ত তেজ। আবার যুবকের শরীর কাঠামোর আড়ালে বার্ধক্যের কঙ্কালসার ভাবনাও লেখক প্রত্যক্ষ করেছেন। যৌবনের এই দুটি রূপ 'যৌবনের গান' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। এগুলোর একটি রূপ দুরন্ত এবং অন্য রূপটি মাতৃস্নেহের মতোই কোমল এবং মমতাময়ী। ➤ উদ্দীপকের যুবকের বৈশিষ্ট্যের মধ্যে যৌবনের শক্তি লুকিয়ে আছে। তাদের কর্মময় জীবনে যৌবনের শক্তিমত্ততা ও গতিময়তা বিদ্যমান। এখানে উদ্দীপকের যুবকের যৌবনের মাতৃরূপের কোনো প্রতিফলন ঘটেনি। তাই বলা যায়, অনুচ্ছেদের যুবকদের অভিপ্রায়ে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে। সুতরাং মন্তব্যটি যথার্থ। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে একদিকে যৌবনের দুর্বার দুরুস্ত গতিময়তা এবং অন্যদিকে মাতৃস্নেহের মতো কোমলতা প্রকাশ পেয়েছে। আর অনুচ্ছেদে যৌবনের শক্তিমত্ততা ও গতিময়তা থাকলেও মাতৃরূপের প্রকাশ ঘটেনি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
"অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে"- ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর