উদ্দীপকের ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য 'যৌবনের গান' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে যৌবনের মাতৃরূপের দিকটি ফুটে উঠেছে। ➤ তরুণরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে আত্মনিবেদন করে। তারা মানবিক সমাজের কথা ভাবে। উৎসুক ও উদ্গ্রীব থাকে। এই মহতী লোকদের নবরূপ যৌবনধারী বা যৌবনের বাহক বলা হয়। ➤ উদ্দীপকে বয়সে প্রবীণ হলেও এক ব্যক্তির তারুণ্যের চেতনায় সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে আত্মনিয়োগের দিকটি তুলে ধরা হয়েছে। তিনি মানবসেবায় ব্রতী হয়ে মানবকল্যাণ সাধনে রাস্তার দুই ধারে সরকারি জমিতে গাছ লাগিয়েছেন। তিনি রাস্তার গর্ত ভরাট করার পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও তিনি বাল্যবিবাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, মেয়েদের শিক্ষার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাঁর এই কর্মকান্ড 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তরুণদের কাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবে উদ্দীপকের ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে 'যৌবনের গান' প্রবন্ধে প্রতিফলিত যৌবনের মাতৃরূপেরই যথার্থ প্রতিফলন ঘটেছে। সারকথা: উদ্দীপকের ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের মাতৃরূপটিই ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য 'যৌবনের গান' প্রবন্ধের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর