'বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না'- উক্তিটি উদ্দীপকের ফারুক সাহেবের প্রসঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধ অনুসরণে আলোচনা কর।
উত্তর: ➤ "বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না'- উক্তিটি উদ্দীপকের ফারুক সাহেবের চরিত্রে অনেকাংশে প্রতিফলিত হয়েছে। ➤ জীবনযাপনের সময়োপযোগী ধারণাকে সঠিকভাবে রূপ দিতে না পারলে কুসংস্কারের মধ্যে সমাজ আবর্তিত হতে থাকে। তরুণেরা সমাজের এই পশ্চাৎপদ প্রথাকে ভেঙে নতুন ধ্যানধারণার জন্ম দেয়। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণের সংজ্ঞায় বলেছেন, তারুণ্য হচ্ছে বয়স নিরপেক্ষ। চিন্তা-চেতনায় যে আধুনিক তার বয়স যত বেশিই হোক না কেন, সে তরুণ। অন্যদিকে চিন্তা-চেতনায় যে পশ্চাৎপদ তার বয়স যত কমই হোক না কেন সে বার্ধক্যের কঙ্কালে আবদ্ধ। যে সামাজিক উন্নয়ন, মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে তার বয়স যাই হোক না কেন, সে যৌবনের পূজারি। এই দিক থেকে উদ্দীপকের ফারুক সাহেব প্রবীণ হলেও কর্মতৎপরতায় তরুণ। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণদের যে বৈশিষ্ট্য ও কাজের উল্লেখ করেছেন তার সঙ্গে উদ্দীপকের ফারুক সাহেবের কাজ ও বৈশিষ্ট্য মিলে যায়। কারণ বয়স ফারুক সাহেবকে বার্ধক্যে নিয়ে যেতে পারেনি; বরং যৌবনের মাতৃরূপ আশ্রয় করেছে তার চরিত্রে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণদের এ যে বৈশিষ্ট্য ও কাজের উল্লেখ করেছেন তার সঙ্গে উদ্দীপকের ফারুক সাহেবের কাজ ও বৈশিষ্ট্য মিলে যায়। যে বৃদ্ধ হলেও তার মধ্যে আছে উদ্দীপনা। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
'বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না'- উক্তিটি উদ্দীপকের ফা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর