শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা কর।

উত্তর: ➤ উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে তারুণ্য ও বার্ধক্যের বৈশিষ্ট্যের বিষয়ে। ➤ বয়সই মানুষের তারুণ্য ও বার্ধক্যের নিক্তি নয়। কেননা কেউ বয়সে প্রবীণ হলেও কর্মকান্ড ও মানসিকতায় তরুণ হতে পারে। আবার বয়সে কেউ নবীন হলেও তার মনমানসিকতা ও কার্যকলাপে তারুণ্যের পরিচয় দিতে না পারলে তাকে তরুণ বলা যাবে না। ➤ 'যৌবনের গান' প্রবন্ধানুযায়ী বার্ধক্য হচ্ছে তা- যা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে, জরাজীর্ণতাকে আঁকড়ে পড়ে থাকে। আর তারুণ্য তাই- যার শক্তি অপরিমাণ, বিপুল যার আশা, ক্লান্তিহীন যার উৎসাহ, বিরাট যার ঔদার্য, অফুরন্ত যার প্রাণ, অটল যার সাধনা, মৃত্যু যার মুঠিতলে। এদিক থেকে উদ্দীপকের জাবেদ সব সময় তার দাদা ও নানার মতো পুরনো চিন্তা-চেতনার, অধিকারী আর জামসেদ ভ্রমণপিয়াসী, নতুনের প্রত্যাশী ইত্যাদি। আর জাহেদ কোমল মনের মানুষ হওয়ায় অন্যের দুঃখ সমব্যথী। জাকির জাফরান হচ্ছে কবি ও প্রতিবাদী। এভাবে উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত বার্ধক্য ও তারুণ্যের সব বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। সারকথা: বৈশিষ্ট্যের দিক থেকে উদ্দীপকের চরিত্রগুলো এবং 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল

উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা…

উদ্দীপক

জাবেদ, জামসেদ, জাহেদ, জাকির জাফরান বিশ্ববিদ্যালয়ে আমার ভালো বন্ধু। জাবেদ সব সময় তার দাদা এবং নানার মতো পুরনো চিন্তা-চেতনার। জামসেদ ভ্রমণপিয়াসী এবং নতুনের প্রত্যাশী; পাহাড় ডিঙানো কিংবা সমুদ্রে সাঁতার কাটা তার শখ। সে একবার চোরাবালিতে আক্রান্তও হয়েছিল। জাহেদ কোমল মনের মানুষ, কারও অভাব-অভিযোগ দেখলে তার প্রাণ কাঁদে। জাকির জাফরান মূলত কবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মিছিলেও তাকে দেখা যেত। মনের অমিল থাকা সত্ত্বেও আমরা সকলেই ছিলাম ভালো বন্ধু। [হলি ক্রস কলেজ, ঢাকা]

উত্তর

মুসোলিনি ইতালির একনায়ক ছিলেন।

উত্তর

➤ "রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত" কথাটির অর্থ হচ্ছে তিমিরবিদারী আলোর মতোই যৌবনের আবির্ভাব এবং তেজোদীপ্ত সূর্যের অন্তমিত হওয়ার মতোই তার সমাপ্তি। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তারুণ্যের জয়গান করেছেন। যৌবন হচ্ছে তারুণ্যের মূর্ত প্রতীক। এর আবির্ভাব অফুরন্ত প্রাণচঞ্চলতা ও দুর্বার উদ্দীপনা নিয়ে। এ কারণে তরুণরা মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সব বাধা পেরিয়ে এগিয়ে যায় মুক্তজীবনের পথে। আর দেশ ও জাতির জন্য তারা জীবন উৎসর্গ করে। প্রশ্নোক্ত লাইনের মাধ্যমে লেখক একথাই বোঝাতে চেয়েছেন। সারকথা: যৌবনের আবির্ভাব যেমন দুর্বার উদ্দীপনাময় তেমনই এর অন্তও অনুরূপ।

উত্তর

➤ উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে তারুণ্য ও বার্ধক্যের বৈশিষ্ট্যের বিষয়ে। ➤ বয়সই মানুষের তারুণ্য ও বার্ধক্যের নিক্তি নয়। কেননা কেউ বয়সে প্রবীণ হলেও কর্মকান্ড ও মানসিকতায় তরুণ হতে পারে। আবার বয়সে কেউ নবীন হলেও তার মনমানসিকতা ও কার্যকলাপে তারুণ্যের পরিচয় দিতে না পারলে তাকে তরুণ বলা যাবে না। ➤ 'যৌবনের গান' প্রবন্ধানুযায়ী বার্ধক্য হচ্ছে তা- যা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে, জরাজীর্ণতাকে আঁকড়ে পড়ে থাকে। আর তারুণ্য তাই- যার শক্তি অপরিমাণ, বিপুল যার আশা, ক্লান্তিহীন যার উৎসাহ, বিরাট যার ঔদার্য, অফুরন্ত যার প্রাণ, অটল যার সাধনা, মৃত্যু যার মুঠিতলে। এদিক থেকে উদ্দীপকের জাবেদ সব সময় তার দাদা ও নানার মতো পুরনো চিন্তা-চেতনার, অধিকারী আর জামসেদ ভ্রমণপিয়াসী, নতুনের প্রত্যাশী ইত্যাদি। আর জাহেদ কোমল মনের মানুষ হওয়ায় অন্যের দুঃখ সমব্যথী। জাকির জাফরান হচ্ছে কবি ও প্রতিবাদী। এভাবে উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত বার্ধক্য ও তারুণ্যের সব বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। সারকথা: বৈশিষ্ট্যের দিক থেকে উদ্দীপকের চরিত্রগুলো এবং 'যৌবনের গান' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।

উত্তর

➤ "উদ্দীপকের ভালো বন্ধুরা মূলত 'যৌবনের গান' প্রবন্ধের সকল বৈশিষ্ট্যের ধারক।"- মন্তব্যটি যথার্থ। ➤ তারুণ্যের বৈশিষ্ট্য হচ্ছে ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও মৃত্যুকে তুচ্ছ করে সকল বাধা পেরিয়ে সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে এগিয়ে যাওয়া। আর বার্ধক্য এর বিপরীত। ➤ 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মতে তরুণরা অপরিমেয় প্রাণশক্তির অধিকারী। তাদের গতিবেগ ঝঞ্জার ন্যায় এবং ক্লান্তিহীন সমাজ-প্রগতি ও মুক্তজীবনের নতুন পথ নির্মাণ তাদের স্বপ্ন। তারুণ্যের সঞ্জীবনীশক্তি তারই রয়েছে যে শব বহন করে শশ্মশানঘাটে-গোরস্থানে যায়, আবার অনাহারে থেকে যে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা-পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যাপাশে যে রাতের পর রাত জেগে পরিচর্যা করে। আর বার্ধক্য তাই- যা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে। এক্ষেত্রে উদ্দীপকের চরিত্রগুলোর মিল আছে। এখানে ভালো বন্ধুদের মধ্যে জাবেদ সব সময় তার দাদা ও নানার মতো পুরানো চিন্তা-চেতনাকে ধরে রয়েছে তো জামসেদ হচ্ছে ভ্রমণপিয়াসী ও নতুনের প্রত্যাশী। আবার জাহেদ কোমল মনের মানুষ বলে অন্যের দুঃখে কাঁদে তো জাকির জাফরান বিদ্রোহী ও কবি হয়ে ওঠে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে দেশ ও জাতি গড়ার জন্য যারা মৃত্যুকে তুচ্ছ করে সামনে এগিয়ে চলে তারাই তারুণ্যের বৈশিষ্ট্য। আর যারা কুসংস্কার, পুরাতন, জরাজীর্ণতাকে আঁকড়ে পড়ে থাকে তারাই বার্ধক্যের ধারক। উদ্দীপকের ভালো বন্ধুদের চরিত্রে অনুরূপ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে বার্ধক্য ও তারুণ্যের যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেগুলো উদ্দীপকের ভালো বন্ধুদের চরিত্রের মাখে রয়েছে বলে বলতে দ্বিধা নেই, উদ্দীপকের ভালো বন্ধুরা মূলত 'যৌবনের গান' প্রবন্ধের সকল বৈশিষ্ট্যের ধারক।
HSCBangla 1st Paperগদ্য : যৌবনের গান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?

  • মধ্যমণি
  • দলপতি
  • সহযাত্রী
  • পূজারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-

  • যৌবনের উচ্ছলতা
  • মানবকল্যাণে ব্রতী হওয়া
  • তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
  • গানের পাখির সাথে কবিতার তুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?

  • উদ্যম
  • ঔদার্য
  • মাতৃরূপ
  • সাধনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?

  • শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন
  • সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে
  • তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী
  • অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৮৯৯ সালে
  • ১৮৯০ সালে
  • ১৮৭৯ সালে
  • ১৮৮০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?

  • \[১৩০৬ ]
  • \[১৩০৪ ]
  • \[১৩০৫ ]
  • \[১৩০৩ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • বরিশাল
  • বর্ধমান
  • পাবনা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?

  • ফকির আহমদ
  • আমীর মাহমুদ
  • জালাল আহমদ
  • খলিল আহমদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?

  • সাবেরা খাতুন
  • জাহেদা খাতুন
  • আলেয়া খাতুন
  • খাদেজা খাতুন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?

  • ১৯১৬ সালে
  • ১৯১৭ সালে
  • ১৯১৮ সালে
  • ১৯১৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?

  • অষ্টম
  • সপ্তম
  • নবম
  • দশম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • সবুজপত্র
  • মাসিক সওগাত
  • ধূমকেতু
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফঅনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।