উদ্দীপকের ভালো বন্ধুরা মূলত 'যৌবনের গান' প্রবন্ধের সকল বৈশিষ্ট্যের ধারক।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকের ভালো বন্ধুরা মূলত 'যৌবনের গান' প্রবন্ধের সকল বৈশিষ্ট্যের ধারক।"- মন্তব্যটি যথার্থ। ➤ তারুণ্যের বৈশিষ্ট্য হচ্ছে ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও মৃত্যুকে তুচ্ছ করে সকল বাধা পেরিয়ে সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে এগিয়ে যাওয়া। আর বার্ধক্য এর বিপরীত। ➤ 'যৌবনের গান' প্রবন্ধের লেখকের মতে তরুণরা অপরিমেয় প্রাণশক্তির অধিকারী। তাদের গতিবেগ ঝঞ্জার ন্যায় এবং ক্লান্তিহীন সমাজ-প্রগতি ও মুক্তজীবনের নতুন পথ নির্মাণ তাদের স্বপ্ন। তারুণ্যের সঞ্জীবনীশক্তি তারই রয়েছে যে শব বহন করে শশ্মশানঘাটে-গোরস্থানে যায়, আবার অনাহারে থেকে যে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা-পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যাপাশে যে রাতের পর রাত জেগে পরিচর্যা করে। আর বার্ধক্য তাই- যা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে। এক্ষেত্রে উদ্দীপকের চরিত্রগুলোর মিল আছে। এখানে ভালো বন্ধুদের মধ্যে জাবেদ সব সময় তার দাদা ও নানার মতো পুরানো চিন্তা-চেতনাকে ধরে রয়েছে তো জামসেদ হচ্ছে ভ্রমণপিয়াসী ও নতুনের প্রত্যাশী। আবার জাহেদ কোমল মনের মানুষ বলে অন্যের দুঃখে কাঁদে তো জাকির জাফরান বিদ্রোহী ও কবি হয়ে ওঠে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে দেশ ও জাতি গড়ার জন্য যারা মৃত্যুকে তুচ্ছ করে সামনে এগিয়ে চলে তারাই তারুণ্যের বৈশিষ্ট্য। আর যারা কুসংস্কার, পুরাতন, জরাজীর্ণতাকে আঁকড়ে পড়ে থাকে তারাই বার্ধক্যের ধারক। উদ্দীপকের ভালো বন্ধুদের চরিত্রে অনুরূপ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে বার্ধক্য ও তারুণ্যের যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেগুলো উদ্দীপকের ভালো বন্ধুদের চরিত্রের মাখে রয়েছে বলে বলতে দ্বিধা নেই, উদ্দীপকের ভালো বন্ধুরা মূলত 'যৌবনের গান' প্রবন্ধের সকল বৈশিষ্ট্যের ধারক।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
উদ্দীপকের ভালো বন্ধুরা মূলত 'যৌবনের গান' প্রবন্ধের সকল বৈশিষ্ট্যের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর